• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

বড়তলায় প্রথম বইমেলাতে মানুষের ঢল নামল

January 9, 2014 admin Leave a Comment

২৬ ডিসেম্বর, সউদ আলি মোল্লা, বড়তলা, মেটিয়াবুরুজ।

আলোচনা করছেন ফারহানা খাতুন, শাহিদা পারভীন, অমিতা নন্দী, ডাঃ কৃষ্ণা সেন, ডাঃ জেসমিন হোসেন। ছবি ফারুক উল ইসলামের তোলা।
আলোচনা করছেন ফারহানা খাতুন, শাহিদা পারভীন, অমিতা নন্দী, ডাঃ কৃষ্ণা সেন, ডাঃ জেসমিন হোসেন। ছবি ফারুক উল ইসলামের তোলা।

আখতার হোসেন স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এবং মাটির কেল্লা ও দর্জিমঙ্গল সমিতির সহযোগিতায় বড়তলা বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে গেল দুদিন ব্যাপী প্রথম ণ্ণবড়তলা বইমেলা’। এই মেলার আনুষ্ঠানিক শুভারম্ভ হয় সাহিত্যিক জাহিরুল হাসানের উদ্‌বোধনী ঘণ্টা-ধ্বনির মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসাবে ছিলেন স্থানীয় বিধায়িকা শ্রীমতী মমতাজ বেগম, স্থানীয় শিক্ষা আন্দোলনের প্রবীণ ব্যক্তিত্ব গোলাম রসুল মণ্ডল, মহঃ আমিন ও মহঃ তাহের। উদ্‌বোধন-সংগীত পরিবেশন করেন বড়তলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এরপর প্রয়াত শিক্ষাব্রতী ও চিন্তাবিদ আখতার হোসেনের জীবন ও ভাবনা নিয়ে বক্তৃতা দেন ভাস্কর ভট্টাচার্য, মোজাম্মেল হক ও কণিষ্ক চৌধুরি। মেলায় সবচেয়ে উপভোগ্য ছিল বদরতলা অঞ্চলের সদানন্দ পালের মূকাভিনয়।
মেলার দ্বিতীয় দিনে সংবর্ধনা দেওয়া হয় আকড়া অঞ্চলের বাসিন্দা তরুণ সাহিত্যিক সাদিক হোসেনকে। দুপুর তিনটেয় ছিল স্থানীয় মহিলা মহলের নিজেদের আলোচনা ণ্ণসময় ও নারীসমাজ’। আলোচকদের মধ্যে ছিলেন অমিতা নন্দী, ডাঃ কৃষ্ণা সেন, খায়রুন্নেসা, জেসমিন হোসেন, ফারহানা খাতুন ও শাহিদা পারভীন।
দুদিনে মেলায় সবচেয়ে বেশি অংশ নিয়েছিল এলাকার ছাত্রছাত্রীরা। এই মেলা উপলক্ষ্যে বড়তলা অঞ্চল থেকে প্রকাশিত হয় ণ্ণএকত্র’ পত্রিকা। এই ধরনের স্থানীয় মেলায় এত বিপুল সংখ্যক বই বিক্রি সাধারণত দেখা যায় না। দ্বিতীয় দিন বিকেলে মেলায় মানুষের ঢল নামে। সেদিন ছিল স্থানীয় দর্জিশিল্পের ছুটির দিন বুধবার। সেই ভিড় সামলাতে না পেরে শেষের দিকের বহু সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে মেলা কর্তৃপক্ষ।

সংস্কৃতি বইমেলা, বড়তলা, মেটিয়াবুরুজ, মেটিয়াব্রুজ, লিটল ম্যাগাজিন

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in