• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

মেদিনীপুর মুর্শিদাবাদ থেকে কলকাতা এসে ডেকোরেটার্সের গোডাউনে বেঘোরে পুড়ে মরল সস্তার শ্রমিকরা

January 27, 2026 admin Leave a Comment

সভ্যতার গোডাউন আসলে জতুগৃহ, প্রভাতী সাইকেল সফর সেরে ফেরার সময় একথাই বলল সঙ্গী অনিলদা। আমি ভাবছিলাম, পাঁচশ’ টাকা রোজ-এ ডেকোরেটরের কাজ করতে এত দূর দূর থেকে এরা আসে! অনিলদা বলল, মাসে ১০-১২-১৫ হাজার, এটাই তো লেবারদের আয়। সে যে কাজই হোক। ঠিকই। পরিসংখ্যানও তাই। একশ’ দিনের কাজ উঠে গেছে বেশ কয়েক বছর। ফলে কম পয়সায় লেবার পাওয়াও বেড়েছে নিশ্চয়ই। আর-বাংলার এক সাংবাদিক অ্যাঙ্করিং করছিল লাইভ, “কর্মসংস্থান হচ্ছে মানছি, কিন্তু এইভাবে জলাজমির মধ্যে… ” – কিন্তু এর নাম কর্মসংস্থান? দাহ্যবস্তুতে ভর্তি ডেকোরেটর্সের গুদামে রাতে থাকা, সেখানেই সিলিন্ডার জ্বালিয়ে রান্না, দিন গেলে আয় পাঁচশ’ টাকা। পেটের দায়ে মেদিনীপুর মুর্শিদাবাদ থেকে কলকাতা এসে বেঘোরে পুড়ে মরল যারা, তাদের এই সস্তার শ্রমেই তো আমাদের বিয়েবাড়িগুলো ঝকমক করে এই সিজনে!

মানবাধিকার, শিল্প ও বাণিজ্য অগ্নিকাণ্ড, পরিযায়ী শ্রমিক, সস্তা শ্রমিক

অশোকনগরে ও.এন.জি.সি. তেল প্রকল্প: কয়েকটি প্রশ্ন ও অমীমাংসিত সম্ভাবনা। 

December 2, 2020 admin Leave a Comment

কে ঠিক? ও.এন.জি.সি. নাকি পৌরপ্রশাসকেরা? ক্ষতিপূরণের টাকা পৌরসভায় জমা পড়েছে নাকি আদৌ পড়েনি? কৃষকেরা বলছেন টাকার বিলিবন্টন ইতিমধ্যে হয়ে গেছে। বিঘাপ্রতি কোটি টাকার ‘বখরা’। সত্যি কিনা জানিনা। আজ বামদলের জনৈক চেনা মুখ দেখলাম। কৃষকদের এবং ও.এন.জি.সি.-র মধ্যস্থতা করতে এলেন। কৃষক কল্যাণ সমিতির সভাপতি তপন দাসের জবাব – “এতদিন কোথায় ছিলেন? দুবছর ধরে লড়ছি। অবরোধ হল, অমনি চলে এলেন। আমরা কোর্টে গেছি। মামলা বিচারাধীন”।  বাম নেতার পাল্টা জবাব -“অবরোধ করে কী হবে? এসব করে কী হবে?” তপন দাস স্পষ্ট বললেন -“কিছুই করব না।জমির দাম আপনারা  আদায় করে দিন।” মধ্যস্থতাকারী নেতাটি চুপ করেন। তপন দাসের জবাব, “অবরোধ করেছি বলেই আপনারা আজ এলেন। না হলে কেউ জানতেও পারতেন না। জানার চেষ্টাও করেননি।” তিনি সরে পড়লেন। কৃষকদের সাথে কথা বলে বোঝা গেল এরা চাইছেন প্রোজেক্ট হোক।

শক্তি, শিল্প ও বাণিজ্য উদ্বাস্তু পুনর্বাসন গ্রাম, উন্নয়ন, ও.এন.জি.সি., কৃষিজমি, খাসজমি, জ্বালানি তেলের কারবার

এক্সাইড ব্যাটারি কারখানায় একই কাজে কারো বেতন আটত্রিশ হাজার, কারো তের হাজার সাতশ

November 12, 2020 admin Leave a Comment

১৯৯৬ থেকে এই ব্যাটারি কারখানা ইঞ্জিনিয়ারিং স্টেটাসেই চলছে। অথচ অ্যাসিড, লেড অক্সাইডের মত মারাত্মক সব কেমিক্যাল নিয়ে ওনাদের কাজ। বহু শ্রমিক কাজের মেয়াদ ফুরনোর আগেই এঁকেবেঁকে চলতে শুরু করেন। যতই মাস্ক পরুন না কেন, পরীক্ষা করলে শরীরে লেডের পরিমাণ পাওয়া যায় বিপদসীমার উপরে। আটঘন্টায় যথেষ্ট পরিশ্রমের কাজ। বিশেষত যারা অ্যাসেম্বলি বা ডিজাইনিং বিভাগে কাজ করেন। বেশিরভাগ কাজই ম্যানুয়ালি করতে হয়।

শিল্প ও বাণিজ্য শিল্পবন্দর, সম কাজে সম বেতন, হলদিয়া

ওস্তাগরদের বিক্রিবাটা কম, দর্জি-কারিগরদের অবস্থা একেবারে সঙ্গীন

September 23, 2020 admin Leave a Comment

নিজামুদ্দিনকে জিজ্ঞাসা করলাম, অনলাইনে তো শুনলাম ভালোই কারবার চলছে। ফেসবুকে ওস্তাগররা নিজেদের পেজ তৈরি করে হোয়াট্‌স অ্যাপের মাধ্যমে মালের ছবি দিয়ে কেনাবেচা করছে। নিজামুদ্দিন বললেন, ‘না। ওখানেও অবস্থা তেমন নয়। আমি আমার এক বন্ধুকে ধরে মাসখানেক আগে আমার মালের ছবি ওখানে দিয়েছিলাম। আজ পর্যন্ত একটাও অর্ডার পাইনি। তবে সবচেয়ে খারাপ অবস্থা দর্জি-কারিগরদের। সংসার চালাতে না পেরে নিজের সেলাইয়ের মেশিনটা পর্যন্ত কেউ কেউ বেচে দিয়েছে। কেউ বউয়ের গয়না বন্ধক দিয়ে খাচ্ছে। যে যেভাবে পারছে যে কোনো কাজে চলে যাচ্ছে। আমার দলিজে বসিরহাটের কারিগর ছিল, সে চাষের কাজে চলে গেছে। কী করব? মালের বিক্রিবাটা নেই, আমিও তো কাজ দিতে পারছি না।’

শিল্প ও বাণিজ্য ওস্তাগর, জনতা হাট, লকডাউন, হাট, হাটের খবর

মেটেবুরুজের হাটের খবর। অস্বীকার করার উপায় নেই যে অবস্থাটা শোচনীয়।

September 15, 2020 admin Leave a Comment

সিরাজুল ইসলাম। কিলখানা, মেটিয়াবুরুজ। ১৩ সেপ্টেম্বর ২০২০। এ সপ্তাহে কোনো খরিদ্দারই ছিল না। লকডাউন বলে বাইরের খরিদ্দাররা আসেনি। শুক্রবারে একদম লাস্ট আওয়ারে লকডাউন তুলে নিল। ততক্ষণে সব খরিদ্দার টিকিট ক্যানসেল করে নিয়েছে। মোটামুটি ৯০% ব্যাবসায়ী শূন্য হাতে হাট থেকে ফিরে এসেছে। বাংলার দু-চারটে খরিদ্দার ছিল। তারাই যার কাছ থেকে নিয়েছে ছ-পিস কি বারো পিস বউনি-বাট্টা […]

শিল্প ও বাণিজ্য অর্থনীতি, উৎসব, পোশাক শিল্প, বাজার, মেটিয়াবুরুজ, লকডাউন

  • 1
  • 2
  • 3
  • …
  • 32
  • Next Page »

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in