সোমনাথ চৌধুরি, কোচবিহার, ১৬ আগস্ট# গত ৩১ জুলাই মধ্যরাত ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলে বসবাসকারী মানুষদের মুক্তির রাত। দীর্ঘ ৬৮ বছর ধরে অন্যদেশ পরিবৃত হয়ে নিজভূমে পরবাসীর মতো জীবনযাপন করতে হয়েছে তাদের। এইভাবে বেঁচে থাকাটা যে কতটা ভয়াবহ হতে পারে — এই অঞ্চলের মানুষরা সেটা হাড়ে হাড়ে বুঝেছে। বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে গিয়ে […]
ভারত-বাংলাদেশের ১৬২ টি ছিটমহলে নয়া স্বাধীনতার উচ্ছ্বাস
রহমান আলী, পোয়াতুরকুঠি, দিনহাটা,কোচবিহার, ১০ আগষ্ট# ৩১ জুলাই ২০১৫ মধ্যরাত থেকে ভারত ও বাংলাদেশ উভয়দেশের ১৬২ টি ছিটমহল বিনিময়ের কাজ সম্পন্ন হয়েছে। ভারতের মূল ভুখন্ডের সঙ্গে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের মূল ভুখন্ডের সঙ্গে ভারতের ১১১টি ছিটমহল মিশে যায়। সেদিনের সেই স্বাধীনতা পাওয়ার আনন্দ উৎসব উদ্যাপিত হয় ভারতে অবস্থিত বাংলাদেশী ছিট মশালডাঙ্গায়। বিবিসি থেকে শুরু করে […]
পুলিশের সামনেই লটারি জুয়া আর অশ্লীল নাচ চলে গ্রামীণ মেলায়
রামজীবন ভৌমিক, কোচবিহার, ১৫ এপ্রিল# কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের বামনহাটে ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে মাধাইখাল কালীমেলা। উত্তরবঙ্গের গ্রামীন মেলাগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী এই মেলায় আসাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ আসেন। সার্কাস, মৃত্যুকূপ ও নাগরদোলা সহ হরেক রকমের দোকানীরা তাদের পসরা নিয়ে বসেন প্রায় দশ একর এলাকা জুড়ে। মেলা চলে প্রায় পনেরো […]
সভা-ফেরত ছিটমহলবাসীদের মারধোর করা হল কোচবিহারে
শুভপ্রতিম রায়চৌধুরী, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি# গুণ্ডামির চরম নিদর্শন হয়ে থাকল ২২ ফেব্রুয়ারির নিউকোচবিহার স্টেশন। ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি’র নেতা দীপ্তিমান সেনগুপ্তের নেতৃত্বে একদল দুষ্কৃতি মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)-এর কোচবিহার জেলা মানবাধিকার কর্মী আজিজুল হক এবং তাঁর সহযাত্রী ছিটমহল অধিবাসীদের ওপর আক্রমণ করে। তাঁদের ‘অপরাধ’ তাঁরা কলকাতায় মাসুম আয়োজিত একটি বই প্রকাশের […]
মধ্য মশালডাঙা ছিটমহলে ইফতার মেহফিল
প্রশান্ত প্রসূন, কোচবিহার, ৩০ জুলাই# ২৫ জুলাই ইফতার পার্টি দেয় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠান শুরু হয়, এখানে প্রধান অতিথি রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র। বিশেষ অতিথি চন্দন সেনগুপ্ত, সেক্রেটারি, দিনহাটা ভেটারেন স্পোর্টস ক্লাব এবং জয়গোপাল ভৌমিক, দিনহাটা নাগরিক মঞ্চের আহ্বায়ক। এছাড়া ছিলেন অসীম নন্দী, দিনহাটা ভেটারেন স্পোর্টস ক্লাবের […]





সাম্প্রতিক মন্তব্য