• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

পুলিশের সামনেই লটারি জুয়া আর অশ্লীল নাচ চলে গ্রামীণ মেলায়

May 3, 2015 admin Leave a Comment

রামজীবন ভৌমিক, কোচবিহার, ১৫ এপ্রিল#

গ্রামীন মেলায় জুয়ার ছবি প্রতিবেদকের সূত্রে পাওয়া।
গ্রামীন মেলায় জুয়ার ছবি প্রতিবেদকের সূত্রে পাওয়া।

কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের বামনহাটে ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে মাধাইখাল কালীমেলা। উত্তরবঙ্গের গ্রামীন মেলাগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী এই মেলায় আসাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ আসেন। সার্কাস, মৃত্যুকূপ ও নাগরদোলা সহ হরেক রকমের দোকানীরা তাদের পসরা নিয়ে বসেন প্রায় দশ একর এলাকা জুড়ে। মেলা চলে প্রায় পনেরো দিন ধরে। শত শত পাঠা বলি এবং দু-একটি মহিষ বলি হয় মেলা শুরু হওয়ার ঠিক সাতদিনের মাথায়।
গ্রামীন মেলায় গ্রামীন সংস্কৃতির বিচিত্র প্রতিফলন হয়। কিন্তু বেশ কয়েক বছর হলো তিনটি জিনিসের খুব বাড়বাড়ন্ত মেলা জুড়ে। এক — জুয়ার পার্ক। দুই — অশ্লীল চিত্রহার বা হিন্দি গানের নাচ। তিন — চাকা ঘুরিয়ে অজস্র লটারি জুয়া। এবছর লিন্টু রায়ের নেতৃত্বে বেশ কিছু সচেতন গ্রামবাসী স্থানীয় প্রশাসন, বিডিও, থানার আইসি, এসডিও এবং জেলা স্তরে সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশের কাছে মাস পিটিশন জমা দেন ঐতিহ্যবাহী মাধাইখাল কালীমেলা থেকে সমস্ত রকমের জুয়া, অশ্লীল চিত্রহার বন্ধ করার জন্য। মেলা কমিটি জুয়া বসানোর ব্যাপারে কিছুটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এবার জুয়ার পার্ক বসতে দেয়নি। কিন্তু অশ্লীল চিত্রহার ও চাকা ঘুরিয়ে লটারির জুয়া দিব্বি রমরমিয়ে চলেছে। লিন্টু রায় জানালেন, ‘স্থানীয় প্রশাসন, দিনহাটা থানার আইসি এবং কোচবিহার জেলার এসপি-কে চাকা ঘুরিয়ে লটারি জুয়া এবং চিত্রহার বন্ধের ব্যাপারে সাহায্য চাইলেও কোনো ফল হয়নি। জুয়ার আসর মেলায় না বসে একটু দূরে বাঁশঝাড়ে এবং কাছাকাছি বাংলাদেশ ছিটমহল পোয়াতুরকুঠিতে রমরমিয়ে আট-দশদিন ধরে চলছে। স্থানীয় উজ্জ্বল ভৌমিক জানালেন, চ্ছ্রজুয়া পার্ক স্থানীয় জুয়ারীদের ব্যবস্থাপনায় সংগঠিত হয়। এর জন্য পুলিশ প্রশাসন ও মেলা কমিটি প্রায় পাঁচ লাখ টাকায় চুক্তিতে আসে। কিন্তু এবার স্থানীয় গ্রামবাসীর চাপ থাকায় জুয়া পার্ক মেলা থেকে দূরে সরে গেছে। কিন্তু লটারি জুয়া এবং চিত্রহার মালিকরা পুরো পূর্বভারতের সকল মেলার জন্য বার্ষিক চুক্তি করে শীর্ষ স্তরের রাজনৈতিক নেতা ও শীর্ষ প্রশাসনের সঙ্গে। তাই সেগুলো বন্ধ হওয়ার বদলে পুলিশি প্রহরায় চলছে।’

কৃষি ও গ্রাম কোচবিহার, গ্রামীন মেলা, চিত্রহার, ছিটমহল, জুয়া, পোয়াতিরকুঠি, লটারি জুয়া

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in