ট্রেন বন্ধ পাঁচ মাস। সমীরদা বাড়িতে বসে। কোন মতে দিন গুজরান করছেন। এখন অবশ্য সাইকেলে করে বিস্কুট, চানাচুর, চিড়ে ভাজা, বাদাম ভাজা ইত্যাদি ফেরি করছেন। বুঝতে পারি মানুষটাকে আর বেশিক্ষণ বসিয়ে রাখা উচিত হবে না। দৃঢ়চেতা ,জেদি ঋজু মানুষ টা উঠে দাঁড়িয়ে বলেন বৃষ্টি এলে মালগুলো পৌঁছতে পারবো না। সাইকেলে ওঠেন। হ্যান্ডেলের ব্যাগটাতে চোখ পরায় বুঝতে পারি পাঁচ মাস ছুঁড়ি কাঁচি তে সান দেওয়া বন্ধ থাকলেও মাথায় সান দেওয়া চলছে নিরন্তর।
অপমান – স্বঘোষণা
আর কতবার তোমায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে ভিড়ের ভিতরে আলাদা হয়ে? জনতার সামনের সারিতে উপস্থিত তোমার একলা মুখে আর কতবার ঝলসে উঠবে ক্যামেরার আলো? কতবার তোমার বিবেক বিষাদে আচ্ছন্ন হয়ে ভয়ানক খেলায় জড়াবে? তোমায় কেন বলতে হবে, আওয়াজ কোরো না, মৌন হয়ে চলো? তুমি কেন নীরবে থেকে বোঝাতে পারোনি – এটা শব্দকে […]


সাম্প্রতিক মন্তব্য