• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

অপমান – স্বঘোষণা

June 22, 2013 admin Leave a Comment

 

২১ জুনের মিছিলে শঙ্খ ঘোষের ছবি আনন্দবাজার থেকে।
২১ জুনের মিছিলে শঙ্খ ঘোষের ছবি আনন্দবাজার থেকে।

 

আর কতবার তোমায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে

ভিড়ের ভিতরে আলাদা হয়ে?

জনতার সামনের সারিতে উপস্থিত তোমার একলা মুখে

আর কতবার ঝলসে উঠবে ক্যামেরার আলো?

কতবার তোমার বিবেক বিষাদে আচ্ছন্ন হয়ে ভয়ানক খেলায় জড়াবে?

 

তোমায় কেন বলতে হবে, আওয়াজ কোরো না, মৌন হয়ে চলো?

তুমি কেন নীরবে থেকে বোঝাতে পারোনি –

এটা শব্দকে বাইরে ছুঁড়ে দেওয়ার সময় নয়, ভিতরে বইয়ে দেওয়ার সময়?

তাহলে তুমি কেন শব্দের ঘর ছেড়ে পথে এলে কবি?

 

রক্ত? সে তো ঝরবেই।

কান্না? তারও তো একইরকম –

তরলতা নিম্নগতি – প্রসারিত নিশ্চেতনা জুড়ে

সে সবের স্রোত যদি সব খেতে ছড়াতে না পারে,

শক্ত পাথরে বাধা পেয়ে আটকায় ঢেউ তার,

অথবা আপন বাঁকে ঘুরে ঘুরে সে শুকিয়ে মরে –

তুমি কী করবে কবি?

 

রক্ত জানে তুমিও তো জানো পাথরের ক্ষমতার কত রূপ,

কান্না জানে তুমিও তো জানো মাটির ভিতরে কত সূক্ষ্ম তন্ত্রজাল,

নিজস্ব নিগড়ে নিজের নিজের নিষ্ঠুর সুখ সব।

 

তুমি কেন অন্যের হয়ে বলে দেবে অপমান?

অপমান স্ব–ঘোষণা, সে বাজুক,

তুমি দূরে বাহু তুলে রাখো।

 

—– অমিতাভ সেন

সম্পাদকীয় কবিতা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in