• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

চীনা পণ্য বেচেই দিন চলছে সুশান্তদের

August 30, 2020 admin Leave a Comment

শমিত। শান্তিপুর। ৩০ অগাস্ট, ২০২০।#

 

সাধারণ্যে কম দামী কৃত্রিম জিনিসকে চীনা পণ্য নামেই এক ডাকে চেনা হয়। পসরা সাজানো সুশান্তের ছবি তুলেছেন বাবলি

দেশের সরকার শ’খানেকের ওপর চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলেও গাঁ-গেরামের মানুষ কাজ হারিয়ে চিনা পণ্য নির্ভর জীবন ধারণ করছেন। কথা হচ্ছিল শান্তিপুর বাগচীর বাগানের সুশান্ত বিশ্বাসের সঙ্গে। একটা বাইসাইকেলে কাপড়, কাগজ, ভেলভেট পেপার দিয়ে বানানো কৃত্রিম ফুলের পসরা নিয়ে সকাল ন’টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন সুশান্ত। শান্তিপুর সংলগ্ন নানা গ্রামের মানুষ তার ক্রেতা। কখনো কখনো কালনা, গুপ্তিপাড়া পর্যন্ত চলে যান বিক্রির আশায়। করোনাকালে প্রায় আড়াই মাস বসে ছিলেন। এখন মাসখানেক কাজে বেরচ্ছেন। দৈনিক দু’তিনশ টাকার বিক্রি হচ্ছে। দুই ছেলেমেয়ে আর বউ কে নিয়ে কোনোরকমে দিন গুজরান হচ্ছে।

কাজ হারিয়ে যখন দু’আড়াই মাস বসে খেয়েছেন তখন সামান্য সোনার গহনাতেও হাত পড়েছে বলে আক্ষেপের সুরে জানালেন। সে কথায় রঙ বেরঙের নানা কৃত্রিম ফুল বিক্রেতা সুশান্তর মুখটা বেরঙিন হয়ে উঠতে দেখা গেল। এই সমস্ত জিনিস কোথায় তৈরি হয় এবং কে বা কারা তৈরি করে? সে কথায় সুশান্ত জানালেন গুপ্তিপাড়ায় ঘরে ঘরে কুটীর শিল্পের মত তৈরি হচ্ছে গৃহসজ্জার এই সমস্ত কৃত্রিম ফুল। নানা অসংলগ্ন জিনিস এক জায়গায় এনে পূর্ণতা পাচ্ছে। গ্রামের পাইকারী বিক্রেতারা কিনে এনে ফেরি করে বিক্রি করছে গ্রামে গঞ্জে। গ্রাম সাইডে এই সমস্ত ফুলের চাহিদা বেশি। চীনা পণ্য বয়কটের কথায় সুশান্ত জানালেন, সরকার তো প্রতিদিন কতরকম সিদ্ধান্ত নিচ্ছে । ওসব কথা ভাবলে গরীব মানুষের পেট ভরবে?

শিল্প ও বাণিজ্য করোনা, কৃত্রিম ফুল, চীনা পণ্য, পণ্য বয়কট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in