শান্তনু চক্রবর্তী প্রেরিত এনএফএফ-এর প্রেস বিজ্ঞপ্তি থেকে, ১৩ জানুয়ারি# ঊড়িষ্যার কেন্দ্রাপারা জেলার রাজনগর ব্লকের দাঙমঙ্গলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলেন্দ্রনগর গ্রামের তিনজন মৎস্যজীবী রবিবার ১২ জানুয়ারি বুলেটবিদ্ধ হয়। তার মধ্যে শেখ আকবর নামে একজন মারা যান। ঘটনাটি ঘটে গহিরামাথা মেরিন স্যাঙচুয়ারির তালাচুয়া উপকূলের থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে। ওই জেলেনৌকার অন্যতম মাঝি নাসির আলি […]
একটি হারিয়ে যেতে বসা নদীতে মাছ ছাড়ার কথা
আমাদের আশেপাশে নদী নালা খাল বিল পুকুর ডোবা বুজিয়ে ফেলার পাশাপাশি এ যেন নদীর সাথে এক সংলাপ। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পৌরাঞ্চলের গ্রাস করা এক নদী — পদ্মার কথা প্রকাশ হয়েছিল পয়লা অক্টোবর ২০১১ সংখ্যার সংবাদমন্থনে, ‘সেই যে মোদের পদ্মাপারের দিনগুলি।’ এবারের প্রতিবেদক তাপস (ঘনা), কামারথুবা, হাবড়া, ২০ নভেম্বর “ বলল, তোকে নিয়ে একটু […]
এবার ফুকুশিমার ৪ নং ইউনিটের জ্বালানি রডের কুলুঙ্গী ধ্বংসের মুখে, হিরোসীমা বোমার পনেরো হাজার গুণ বিকিরণের সামনে মানব প্রজাতি
হার্ভে ওয়াসেরম্যান, www.frepress.org থেকে নেওয়া, মূল লেখাটি ২০ সেপ্টেম্বর লেখা# আর দু’মাসের মধ্যে আমরা মানবজাতির ইতিহাসের অন্যতম বড়ো সঙ্কটের মুখোমুখি হতে চলেছি। এখনই কাজে নামা ছাড়া আর উপায় নেই। ফুকুশিমার ৪ নং চুল্লির ব্যবহৃত জ্বালানি যেখানে জমা আছে, তার দিকে আমাদের গোটা প্রজাতিকে তার হাতে থাকা সমস্ত সম্পদ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ফুকুশিমার মালিক, টোকিও […]
সুন্দরবন ধ্বংস করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে বাংলাদেশে লং-মার্চ, পশ্চিমবঙ্গে সই সংগ্রহ
ইন্দ্রনীল সাহা, কলকাতা, ২৪ সেপ্টেম্বর# সুন্দরবন দুই বাংলা জুড়ে বিস্তৃত। প্রায় ৬০% বাংলাদেশে আর ৪০% পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই এপারে যেসব মাছ আসে তার অনেকাংশেরই জন্ম হয় বাংলাদেশের সুন্দরবনে। এভাবেই চলছে। গত ২০০ বছরে সভ্যতার অগ্রগতির কোপ গিয়ে পড়েছে সুন্দরবনের উপরে। প্রায় ৬৬% বনভূমি আজ লুপ্ত। এই আক্রান্ত বনভূমির উপর আজ নতুন আক্রমণ বাংলাদেশ সুন্দরবন ঘোষিত বনভূমির […]
পর্ণশ্রীর বের করা জলে ডুবল মহেশতলা, বেহাল নিকাশি, রাস্তা অবরোধ
যতীন বাগচী, কলকাতা, ১০ সেপ্টেম্বর# ২১ আগস্ট ২০১৩ তারিখে বৃষ্টির পর কলকাতা পুরসভা ১৩১ নং ওয়ার্ড জলমুক্ত করে, সেই জল ফেলা হয় পার্শ্ববর্তী এলাকায় যা মহেশতলা পুরসভার ১২নং ওয়ার্ডের অন্তর্গত। উল্লেখ্য, ওই ১৩১নং ওয়ার্ড কলকাতা পুরসভার মেয়রের নিজের এলাকা। মহেশতলা পুরসভার ওই অঞ্চলের সমস্ত রাস্তায় ও ঘরের মধ্যে জল ঢুকে যায় হঠাৎ, বাসিন্দারা চরম দুর্ভোগের […]
- « Previous Page
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 18
- Next Page »





সাম্প্রতিক মন্তব্য