যোগীনের পাঠানো দি-হিন্দু-র রিপোর্ট থেকে, ২৮ মার্চ# আধা-বিচারালয় ‘ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল’ ছত্তিশগড়ের হাসদেও-আরান্দ বনাঞ্চলের পার্সা পূর্ব এবং কান্তে-বাসন কয়লা-ব্লকের খননের পরিবেশগত ছাড়পত্র বাতিল করে দিল। ২৪ মার্চ এই রায় দেয় ট্রাইবুনাল। উল্লেখ্য, প্রায় একবছর ধরে দড়ি টানাটানির পর, ২০১১ সালের জুন মাসে এই দুটি ব্লক এবং তারা নামে আর একটি ব্লকের এই ছাড়পত্র দেয় বন […]
রাজনৈতিক দল বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে স্পষ্ট অবস্থান নিক, দাবি
সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ মার্চ# সম্প্রতি আসামে গণ্ডার শিকার বেড়ে গিয়েছে। ২০১২ সালে ২১টি, ২০১৩ সালে ৪১টি এবং এবছর এখনও অবধি ৮টি গণ্ডার শিকার হয়েছে, মূলত কাজিরাঙা জাতীয় উদ্যানে। এই অবস্থায় আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দলকে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে স্পষ্ট অবস্থান নেবার আহ্বান জানালো স্বেচ্ছাসেবী সংগঠন আরণ্যক, ১৪ মার্চ গুয়াহাটিতে একটি প্রেস সম্মেলন করে। […]
ব্যাঙ্ক প্লটের ভরাট হতে থাকা জলাশয়টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল কলকাতা পুরসভা
শ্রীমান চক্রবর্তী, হালতু, ৩০ জানুয়ারি# কলকাতা পুরসভার ১০৪ ও ৯২নং ওয়ার্ডের অন্তর্গত উত্তরে শহিদনগর, পশ্চিমে সুইটল্যান্ড ও পূর্বে ব্যাঙ্ক প্লটের সংযোগে অবস্থিত ঝিলটিকে আগামী ২৫ বছরের জন্য কলকাতা পুরসভা, ১৯৯৩ সালের ১৭-এ (সংশোধিত) ধারার অধিকার বলে অধিগ্রহণ করেছে। ‘জনস্বাস্থ্য, জলাশয় সংরক্ষণ-সংস্কার মঞ্চ’-এর দীর্ঘদিনের দাবি ছিল, বিভিন্ন ব্যক্তির মালিকানাধীনে থাকা এই ঝিলটির ভরাটের কাজ বন্ধ করতে […]
ধারাবাহিক ‘ফুকুশিমা আপডেট’ প্রকাশের পরিকল্পনা
জিতেন নন্দী, কলকাতা, ২০ জানুয়ারি# ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এক বিপর্যয় হয়। সেই সময় থেকে ফুকুশিমা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ফুকুশিমায় দেখা যাচ্ছে সংগঠিত অপরাধ। নতুন ‘স্টেট সিক্রেট অ্যাক্ট’ করে জাপানে ফুকুশিমা সংক্রান্ত তথ্য সম্প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমরা এমতবস্থায় এই চলমান বিপর্যয়ের তেজস্ক্রিয় প্রভাব […]
যমুনা নদীর ওপর থেকে দূষণকারী ৫০ একরের বাস ডিপো অন্যত্র সরাচ্ছে দিল্লি সরকার
সংবাদমন্থন প্রতিবেদন, ২২ জানুয়ারি# দিল্লির আম আদমি পার্টির সরকার যমুনা নদীর ওপর থেকে ‘মিলেনিয়াম’ বাস ডিপো সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১০ সালে কমনওয়েলথ গেমসের জন্য দিল্লিকে সাজানোর পরিকল্পনার অঙ্গ হিসেবে যমুনা নদীর ওপরে এই বাস ডিপো তৈরি করা হয়েছিল। দিল্লির অগণতান্ত্রিক প্রশাসক ‘লেফটেনান্ট গভর্নর’ গেমসের প্রাক্কালে দশদিনের জন্য এই এলাকাতে একটি অস্থায়ী বাস ডিপো […]
- « Previous Page
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 18
- Next Page »





সাম্প্রতিক মন্তব্য