শান্তিপুরের একটার পর একটা আমবাগান কেটে ফেলা হচ্ছে, একটার পর একটা জলাশয় হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে সরব হন পরিবেশ কর্মীরা, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ই.আই.এ. যে বিল পাশ করিয়ে নিতে চাইছে লকডাউনকে হাতিয়ার করে তার বিরোধিতা করে এইদিনের সভায় উপস্থিত পরিবেশ কর্মীরা বলেন- নদীর ওপর দিয়ে, বনাঞ্চলের ওপর দিয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে পরিবেশের ক্ষতি করে নদীর গতিপথ রুদ্ধ করে, জঙ্গলে বসবাসকারী অন্যান্য প্রাণীদের সহ মনুষ্যকুলকে বিপদের মুখে ঠেলে দিয়ে তথাকথিত উন্নয়ন, কারখানা বা ব্রীজ গড়ে উঠবে।
হুকুম হল- ‘ন্যাড়ার এক টাকা জরিমানা। অনাদায়ে তিনমাস জেল আর সাতদিনের ফাঁসি।’
ওঁকে সাজা দিলে, একদল ওঁকে শহিদ বলে লিখবে, আর একদল লিখবে যে উনি উচিত সাজা পেয়েছেন। আমরা সকল এই বিতর্কের অবসান চাই। বিচার ব্যবস্থার প্রাজ্ঞতার মধ্য দিয়ে তা হতে পারে। সাজার ফল হতে পারে, উনি শহিদ হবেন। দয়া করে সেটা করবেন না। উনি শহিদ হতে চান না।
আমাদের এখানে করোনা নেই!
ষোলো দলের খেলা। সাতজন করে প্লেয়ার। ফুলিয়া, বাদকুল্লা থেকে খেলতে এসে সব হেরে ফিরে গেছে।
চীনা পণ্য বেচেই দিন চলছে সুশান্তদের
করোনাকালে প্রায় আড়াই মাস বসে ছিলেন। এখন মাসখানেক কাজে বেরচ্ছেন। দৈনিক দু’তিনশ টাকার বিক্রি হচ্ছে। দুই ছেলেমেয়ে আর বউ কে নিয়ে কোনোরকমে দিন গুজরান হচ্ছে।
কাজ হারিয়ে যখন দু’আড়াই মাস বসে খেয়েছেন তখন সামান্য সোনার গহনাতেও হাত পড়েছে বলে আক্ষেপের সুরে জানালেন। সে কথায় রঙ বেরঙের নানা কৃত্রিম ফুল বিক্রেতা সুশান্তর মুখটা বেরঙিন হয়ে উঠতে দেখা গেল।
তাঁতী এমনিতে ভালো কিন্তু অভিমান বিশাল
লকডাউনের ফলে কাপড়ের হাট বন্ধ হয়ে যায়, মহাজন কাপড় নেওয়া বন্ধ করে দেয়, বন্ধ হয়ে যায় বাইরে থেকে সুতো আসা। স্থানীয় দোকানেও সুতোর আকাল শুরু হয়ে যায়। একদিকে সুতোর অভাব, অন্যদিকে কাপড় বিক্রি বন্ধ হবার ফলে খোকন দেবনাথের তাঁত বন্ধ হয়ে যায়। তাঁতিরা অসুবিধার মধ্যে পড়ে যায়। নিজের তাঁতি অর্থাভাবে নানা সমস্যায় দিন কাটাচ্ছেন, তাই দেখে ধার দেনা করে নিজের থেকে তাদের সামান্য সাহায্যের চেষ্টাও প্রথম দিকে হয়তো করেন। কিন্তু লকডাউনের বহর ক্রমশ বাড়তেই থাকে। তাতে সমস্যা তীব্র হতে থাকে খোকন দেবনাথের। মানসিকভাবে চরম চাপে পড়ে যান।
- « Previous Page
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 283
- Next Page »





সাম্প্রতিক মন্তব্য