• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

হড়কা বানে বিধ্বস্ত, হাজার হাজার মানুষ নিখোঁজ, বন্ধ হয়ে গেল কেদারনাথ ধাম

June 19, 2013 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১৯ জুন#

পিটিআই-এর তোলা ছবিতে হড়কা বানে বিধ্বস্ত কেদারনাথ ধাম। কালো রঙের মন্দিরের কাঠামোটি দেখা যাচ্ছে ছবিতে।
পিটিআই-এর তোলা ছবিতে হড়কা বানে বিধ্বস্ত কেদারনাথ ধাম। কালো রঙের মন্দিরের কাঠামোটি দেখা যাচ্ছে ছবিতে।

বিখ্যাত হিন্দু তীর্থস্থান কেদারনাথ ধাম হড়কা বানে বিধ্বস্ত। অতি বর্ষণের ফলে প্রায় গোটা উত্তর ভারত এবং বিশেষত উত্তরাখণ্ডে পাহাড়ি এলাকায় ধ্বস নেমে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, শতাধিক মানুষের জীবনহানির খবর এসেছে এখনও পর্যন্ত। কিন্তু একা কেদারনাথ ধামেই মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫০। উদ্ধারকার্যে নিযুক্ত এক অফিসার আজ বুধবার জানিয়েছেন, বানে কতজন মারা গেছে তার সংখ্যা এখনও জানা যাচ্ছে না। তবে প্রায় ১৫ হাজার মানুষ নিখোঁজ। কেদারনাথ মন্দির ঘিরে থাকা আড়াইশোটি হোটেল এবং লজ ও প্রায় একশ’টি দোকানের সবগুলি ভেঙে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী অফিসাররা। জুনের ১৪ থেকে ১৬ তারিখ — যখন কেদারনাথে স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে চার গুণ বেশি বৃষ্টি হয় (৩৮০ মিমি), সেই সময় কেদারনাথে প্রায় ১৩ হাজার মানুষ ছিল। এদের মধ্যে মাত্র ১ হাজার জনকে উদ্ধার করা গিয়েছে।
মন্দিরের কাছেই অবস্থিত রাম বড়া বাজার এলাকা সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছে। উদ্ধারকারী দলের হেলিকপ্টার থেকে জায়গাটা দেখাই যায়নি। এই এলাকায় সবসময় ৭০০ থেকে ১০০০ লোক থাকে, কাজ করে। তাছাড়া শিবমন্দিরের শতাধিক সেবাইত, কয়েকশ’ সরকারি কর্মচারী — কারোরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গৌরীকুণ্ড থেকে রাম বড়া হয়ে কেদারনাথ অবদি ১৪ কিমি-র ট্রেকিং রুট-ও ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকারীরা জানাচ্ছে, অতি বর্ষণে কেদারের পাহাড়চূড়ো ভেঙে পড়ে চারবারি লেক-এ ফাটল ধরার কারণে হড়কা বান আসে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অন্তত এক বছর কেদারনাথ ধাম যাত্রা হবে না।

পরিবেশ উত্তরাখণ্ড, কেদারনাথ, হড়কা বান

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in