• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

স্লোগান উঠছে — ‘ধোলাই হবে পেটাই হবে’

May 9, 2014 admin Leave a Comment

বঙ্কিম, ২৯ এপ্রিল#

vote(1)

স্লোগানে মিছিলের লোকেরা চড়া গলায় আওয়াজ তুলছে ‘ধোলাই হবে, পেটাই হবে’। জনা পঁচিশ তিরিশেক লোকের মিছিল। শাসক দল তৃণমূল (টিএমসিপি)-এর লোকসভা নির্বাচনের প্রচার মিছিল, বারাসাত কেন্দ্রের কল্যাণগড়ের একটি এলাকায় ঘটছে। সন্ধ্যে ঘনিয়ে ধীরে ধীরে রাত নামছে। রাস্তার ধারে এক একটা বাড়ির সামনে দিয়ে মিছিল চলছে আর স্লোগানের ধরনধারণও পাল্টে পাল্টে যাচ্ছে। মফস্বল এলাকার বাড়ি ধরে ধরে বাসিন্দাদের মতিগতি রাজনীতি সবই যেন পার্টির নখদর্পনে। এই মিছিলের অপর মুখ মিষ্টি হেসে সকাল সকাল বাড়ি বাড়ি গিয়ে তাদের পার্টির প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য প্রচারপত্র বিলি করে গেছে।
এসব নিয়েই কথা হচ্ছিল, অশোকনগরের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে। তিনি জানালেন, তাঁর এলাকায়ও ‘ধোলাই হবে পেটাই হবে’ স্লোগান উঠছে। এই কথা শুনে পাশের গ্রাম ভাতশালার বছর তিরিশের যুবক বলল, আমি তো ইদানীং এলাকায় এরকম ধোলাই হবে পেটাই হবে স্লোগান শুনছি। ছেলেবেলায় এরকম শুনিনি। শুধু কি স্লোগান? গ্রামের অবস্থা কি বাইরে থেকে ছবি তুলে বোঝা যাবে? আমার আম্মা নানীরাও যাকে কংগ্রেস করতে দেখেছেন, যিনি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে প্রধানও হয়েছেন, বিগত পঞ্চায়েত ভোটে যিনি কংগ্রেসের হয়ে প্রচারও করেছেন, সেই প্রবীণ শিক্ষক মহাশয় দেখি এবার তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে। তবেই বুঝুন অবস্থা!
এই দারুণ গরমেও গ্রাম আমাদের বেশ শান্ত। মাঠে মাঠে বোরো ধান, রাস্তা হয়েছে মসৃণ আর জ্বলছে আলো। গরিবের কাজ থাক বা না থাক, খাক বা না খাক, তারা বেশ শান্তিতেই আছে। 

চলতে চলতে নির্বাচন, পশ্চিমবঙ্গ, হিংসা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in