• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

সাম্প্রদায়িক ফ্যাসিবাদ নিয়ে আলোচনা

April 28, 2014 admin Leave a Comment

১৫ এপ্রিল, সাদিক হোসেন, আকড়া, মহেশতলা#

hitler-chaplin

১২ এপ্রিল শনিবার দুপুর দুটোয় কলকাতার প্রেস ক্লাবে ডকুমেন্টারিওয়ালার পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল, সাম্প্রদায়িক ফ্যাসিবাদ। আলোচনাটিতে অংশগ্রহণের দিক থেকে একটা জাতীয় চরিত্র ছিল। পশ্চিমবঙ্গ থেকে কুণাল চট্টোপাধ্যায় ও নজরুল ইসলামের পাশাপাশি দিল্লির মনীষা শেঠি ও আমেদাবাদের উইলফ্রেড ডি কস্টা আলোচনায় অংশ নেন। বর্তমান ভারতীয় রাজনীতিতে যে সাম্প্রদায়িকতার লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তার সঙ্গে ফ্যাসিজম কীভাবে যুক্ত, তা বিবৃত করেন কুণাল চট্টোপাধ্যায়। রাষ্ট্রের সঙ্গে এনকাউন্টার করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদি কীভাবে নিজের একটা গেরুয়া ইমেজ তৈরি করেছেন, সেটা তুলে ধরেন মনীষা শেঠি। গোয়ানিজ সমাজকর্মী ডি কস্টা বলেন, গ্লোবালাইজেশন ও মুক্ত বাজার এবং সাম্প্রদায়িকতা পরস্পরের পরিপূরক। অহিন্দু ও নিম্নবর্গীয় হিন্দুরা কীভাবে পশ্চিমবঙ্গে উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা শোষিত হচ্ছে, সেটা ব্যাখ্যা করেন নজরুল ইসলাম।
দেশ জুড়ে একটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুটো মূলধারার বড়ো রাজনৈতিক দল কীভাবে ফ্যাসিস্ত কায়দায় সাম্প্রদায়িকতাকে সম্বল করে এগোচ্ছে, তা লক্ষ্য করেছে ডকুমেন্টারিওয়ালা। ইউরোপীয় ফ্যাসিবাদের একটা আলাদা ধরন লক্ষ্য করা গেছে। কিন্তু আজ মুক্ত বাজারের সঙ্গে ধর্মকে যুক্ত করে এদেশে একটা আত্মপরিচয় তৈরি করা হচ্ছে। এর বাইরে চলাফেরা করার মতো কোনো মুক্ত পরিসর থাকছে না। সেই পরিসর তৈরি করা এবং সেখানে নিজেদের মধ্যে সংলাপ চালানোর তাগিদ থেকেই এই সংগঠন এমন আলোচনার আয়োজন করেছিল।

সংস্কৃতি নির্বাচন, ফ্যাসিবাদ, মোদি, সাম্প্রদায়িকতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in