• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

সাইকেল ছাড়া গতি নেই শানদার সেলিমের

July 26, 2020 admin Leave a Comment

জিতেন নন্দী। রবীন্দ্রনগর। ২৬ জুলাই, ২০২০।

অনেকদিন পরে পরে ডাকটা শুনতে পাই ঘর থেকে : চাক্কু ধারওয়ালা, ছুরি-কাঁচি ধারওয়ালা। মাথায় কাপড়ের টুপি আর মুখে একটা সাদা রুমাল বেঁধে সাইকেলে চেপে এসে গেছেন মহ. সেলিম। লকডাউনের মধ্যেও দু-দুবার এসে ঘুরে গেছেন। আমাদের বঁটির ধার কিছুদিন বাদে বাদেই কেন জানি না পড়ে যায়। অগত্যা সেলিমভাইয়ের শরণাপন্ন হতে হয়। মেটিয়াবুরুজের সিমপুকুর লেনে ওঁর বাড়ি। ওখান থেকে পুরো মেটিয়াবুরুজটা তো টহল দিতেই হয় রোজগারের জন্য। এছাড়া উনি আমাদের রবীন্দ্রনগরে আসেন, আকড়া, সন্তোষপুর হয়ে মোল্লারগেট পর্যন্ত ওঁর কারবারের সীমানা। এক-একদিন এক-একদিকে ঢোকেন। 

হেঁশেলের অস্ত্র শানাচ্ছেন সেলিমভাই। ছবি : প্রতিবেদক


সেলিমভাইয়ের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল : যে সাইকেলে চেপে উনি আসছেন, সেই সাইকেলটাতেই ওঁর শান দেওয়ার যন্ত্রটা ফিট করা। আর প্যাডেলে চাপ দিয়ে শান দেওয়ার চাকাটা ঘুরতে থাকে। সিটের ওপর বসে কাজ করে যান সেলিমভাই। 
করোনা আর লকডাউন নিয়ে ওঁর কথা আমি শুনতে চেয়েছিলাম। কারণ ওঁর কাছে পুরো তল্লাটের খবর রয়েছে। সেই খবর আর একদিন বলব। 

চলতে চলতে ঘরোয়া অস্ত্র, মেটিয়াবুরুজ, শানদার, সাইকেল

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in