• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালায় ষাঁড়গরু ঢুকিয়ে শ্রমিক ছাঁটাই-এর চেষ্টা করছে মালিক’

December 13, 2013 admin Leave a Comment

প্রদীপন, শিলিগুড়ি, ১০ ডিসেম্বর#

শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালা
শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালা

শিলিগুড়ি শহরের বাবুপাড়ায় অবস্থিত শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালায় বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। গোশালা ট্রাস্ট ন্যায্য ২০ পারসেন্ট পূজোর বোনাস না দিয়ে শ্রমিকদের মাত্র ৮.৩৩ পারসেন্ট বোনাস দিয়েছে, যা চা বাগানের চেয়েও কম। শিলিগুড়ি শহরের শালবাড়ি, তুম্বাচোত, জলপাই মোড়ে গোশালার শাখা রয়েছে। সর্বমোট পঞ্চাশজন কর্মচারী রয়েছে। যার মধ্যে কুড়িজন পার্মানেন্ট। এবং তিরিশজন ক্যাজুয়াল। বাবুপাড়ার গোশালায় একশ’ কুড়িটি গরু এবং শালবাড়িতে ষাটটি গরু দুধ দিচ্ছে। কিন্তু যেহেতু বাবুপাড়ার গোশালার কর্মচারীরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছে, তাই শালবাড়ি থেকে ষাঁড়গরু নিয়ে এসে বাবুপাড়ায় রাখা হচ্ছে। তারপর ষাঁড়গরুর দুধ হয় না, অজুহাত দেখিয়ে কাজ না থাকা কর্মীদের ছাঁটাই করা হবে।
কর্মচারীদের বেতন চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে, যা নিয়েও তারা ক্ষুদ্ধ। তাদের বক্তব্য, মালিকপক্ষ প্রচুর মুনাফা করছে গোশালার সম্পত্তি থেকে। ধর্মের কথা বললেও তারা অধর্ম করছে। কিন্তু কর্মচারীদের ধর্মের দোহাই দিয়ে, কম টাকায় কাজ করতে বাধ্য করা হচ্ছে। কর্মচারীদের পক্ষ থেকে গোশালার পশু চিকিৎসক কৃষ্ণ বৈরাগী জানালেন, কর্তৃপক্ষ গোশালার জমিতে প্রোমোটিং করছে। এটা অনৈতিক কাজ। কর্মচারীদের আবাসগুলো চল্লিশ বছর ধরে সংস্কার করা হচ্ছে না। কর্তৃপক্ষ কর্মচারীদের ন্যায্য ছুটি, ক্যাজুয়াল লিভ সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করছে।

শিল্প ও বাণিজ্য গোশালা, বোনাস, শিলিগুড়ি, শ্রমিক

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in