• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

যৌবনে বাসে চাপলে বার্ধক্যে পৌঁছে যায় যাত্রীরা

March 6, 2014 admin Leave a Comment

১২ ফেব্রুয়ারি, আবদুল আহাদ মোল্লা, শফিকাঠগোলা, মেটিয়াবুরুজ#

ছবি শমীক সরকারের তোলা
ছবি শমীক সরকারের তোলা

অলোকরঞ্জন দাশগুপ্ত তাঁর কবিতায় লিখেছেন, ‘কবিতা ছাপা নিষিদ্ধ হয়ে গেলে রাস্তায় প্রুফ দেখতে দেখতে এগিয়ে যাই’। লাইনটা মেটিয়াবুরুজের রাস্তার হাল দেখে মনে পড়ে গেল। লোকমুখে শুনছি, প্রায় কুড়ি বছর পর রাস্তায় পানীয় জলের অভাব মেটাতে নতুন করে পাইপ বসানোর কাজ চলছে। সাহায্য করছে ট্রাফিক বিভাগ। আগের চেয়ে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ হয়েছে। কোনো কোনো রাস্তার ধার খুঁড়ে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। খুব ভালো কথা। তবে পথচারী ও অটো-বাসের যাত্রীদের হয়রানি হচ্ছে। তা হোক, কিছুদিনের জন্য অসুবিধা হয় হোক না। তাতে রাস্তাঘাটের হাল যদি ফেরে! বদরতলার বাসস্ট্যান্ড পেরিয়ে বদরতলায় যাওয়ার রাস্তার অবস্থা খুব খারাপ। কর্পোরেশন কর্তৃপক্ষ যখন দায়িত্ব নিয়েছে, কাজটা যেন দায়সারা না হয়ে যায়। বদরতলার বাসগুলো যখন এখান দিয়ে যাতায়াত করে, এত অসুবিধা হয় যে যাত্রীরা বাসচালকদের গালাগাল করে। ডাঃ আব্দুল খবির রোড প্রায়শই অচল অবস্থায় থাকে। অটো চলাচল বন্ধ হয়ে যায়, বাস চলা তো দূর-অস্ত। তাছাড়া প্রতিদিনই রয়েছে ট্রাফিক সিগনালের জ্বালাতন। ধর্মতলা থেকে রাজাবাগান আসতে যৌবনে বাসে চাপলে বার্ধক্যে পৌঁছে যায় যাত্রীরা! আর একটা কথা, বদরতলার বাসস্ট্যান্ড সুপরিকল্পিতভাবে তৈরি করা উচিত।

মানবাধিকার বাসযাত্রা, মেটিয়াবুরুজ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in