• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

মারুতির ছাঁটাই শ্রমিকদের ওপর হামলা হরিয়ানা সরকারের

May 22, 2013 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ২২ মে#

গত বছর জুলাই মাসের হিংসাত্মক ঘটনার জেরে হরিয়ানা রাজ্যে মারুতি কোম্পানি তাদের ৫৪৬ জন স্থায়ী শ্রমিক এবং ১৮০০ চুক্তি-শ্রমিককে ছাঁটাই করে। শ্রমিকদের ওপর জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, গ্রেফতার হয় ১৪৭ জন। তাদের মুক্তি চেয়ে, ৬৬ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরওয়ানা বাতিলের দাবিতে এবং ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মারুতি কারখানার শ্রমিকরা এ বছর ২৪ মার্চ থেকে ধর্না, মিছিল, অনশন শুরু করে। এরই অঙ্গ হিসেবে কাইথাল-এ হরিয়ানার শিল্প ও বাণিজ্য মন্ত্রী রণদীপ সিং সুর্জিওয়ালার বাড়ির সামনে শ্রমিকদের পরিবার পরিজনদের নিয়ে অবরোধের কথা ছিল ১৯ মে।
কিন্তু ১৮ মে রাত থেকেই ব্যাপক পুলিশ দিয়ে ছেয়ে ফেলা হয় গোটা এলাকা। শহরে ঢোকার রাস্তাগুলি সিল করে দেওয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রমিক পরিবারগুলিকে আটকানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়। শতাধিক প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়। ভেঙে দেওয়া হয় কাইথালে মারুতি সুজুকি ওয়ার্কার্স ইউনিয়নের ধর্না মঞ্চ।
হরিয়ানার অন্তত ৮৪টি পঞ্চায়েত প্রধান মারুতি শ্রমিকদের প্রতি সংহতি জ্ঞাপন করে এই মাসের প্রথম সপ্তাহে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইসব পঞ্চায়েতকে অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছে হরিয়ানা সরকার।

শিল্প ও বাণিজ্য মারুতি, শ্রমিক

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in