• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘বোড়ো জাতির ছাত্ররা রাও (কথা) করে না। আমরা রাও করতে চাই’

January 3, 2015 admin Leave a Comment

রামজীবন ভৌমিক ও শঙ্খজিৎ দাস, ২৮ ডিসেম্বর#

সাইমণি মারদি-র ছবি রামজীবন ভৌমিকের তোলা। ২৮ ডিসেম্বর ২০১৪
সাইমণি মারদি-র ছবি রামজীবন ভৌমিকের তোলা। ২৮ ডিসেম্বর ২০১৪

চেংমারি ক্যাম্পে অষ্টম শ্রেণীর ছাত্রী সাইমনি মারদির সঙ্গে কথোপকথন।
— গণ্ডগোল কবে থেকে শুরু হল?
— মঙ্গলবার। ২৩ তারিখ। একটা বড়ো নদীর ওইপাশে কাটাকাটি লাগছে। ঘর জ্বালাই দিছে। বেঙ্গল দিকে ছোটো নদী আছে। আমরা বেঙ্গল দিকে পালাইছি। সিমলাবাড়ি থাকি চেংমারি আসতে বুক জল। ঘোরামারা দিয়া নৌকা দিয়া পার হওয়া যায়। কিন্তু ওদিকে বোড়ো জাতির মানুষ আছে। আমরা কাঁথা কাপড় নিয়া হাঁটিয়া নদী পার হইছি।
— বোড়ো জাতির লোক সাঁওতালদের আক্রমণ কেন করে?
— কী জানি? এখন কেন করে? কে বলতে পারবে? এখান (আসাম) থেকে আমাদের হঠাইতে চায়।
— গণ্ডগোল ছাড়া অন্য সময় তোমাদের সাথে মিল থাকে?
— না মিল থাকে না। আমরা একসাথে স্কুলে পড়ি। কিন্তু আমাদের সঙ্গে বোড়ো জাতির ছাত্ররা রাও (কথা) করে না। আমরা রাও করতে চাই। …
— মাস্টারমশাই তোমাদের আদর করে? ভালো করে পড়ায়?
— মাস্টারমশাই আমাদের আদর করে না। ভালো করে আমাদের পড়ায় না। সব মাস্টারমশাই বোড়ো জাতির আছে। সাঁওতাল একটাও মাস্টারমশাই নাই। তোমাদের জাতির একটা মাস্টার আছে। বোড়ো জাতির মাস্টারগুলো বোড়ো ভাষায় ওদের ভালো করে কয়ে (বুঝিয়ে) দেয়। আমাদের কয়ে না। তোমার জাতির মাস্টার ভালো বুঝায়।
— তোমাদের বইয়ের ভাষা কি বোড়ো?
— না, অ্যাসামিজ।
— তোমরা কি ওদের সাথে মিলেমিশে থাকতে চাও?
— ওরা আমাদের সাথে থাকতে চায় না। ওরা জমিতে কাজের জন্য, নিজের দরকার জন্য কথা বলে। আমাদের দরকার হলে বলে না। এক সাথে রাস্তা দিয়া যাইলে এরকম (কনুইয়ে গুঁতোর ইশারা করে) ধাক্কা করে।
— রাও না করা, ধাক্কা করে কথা করা কবে থেকে হইছে?
— আমার জন্ম থাকি। বড়ো হইয়া থাকি এরকম।

মানবাধিকার আদিবাসী, আসামে জাতিদাঙ্গা, কোচবিহার, চেংমারি, চেংমারি শরণার্থী শিবির, বোড়ো আদিবাসী জাতিদাঙ্গা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in