• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

বাংলাদেশে পোশাক শ্রমিক বিক্ষোভে গুলি চালালো পুলিশ, সাতজন মেয়ে গুলিবিদ্ধ

May 1, 2015 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ২৯ এপ্রিল#

poshak
বাংলাদেশের নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ, তাতে সাত শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সবাই মহিলা শ্রমিক এবং তাদের সবার বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে। এরা হলো মরিয়ম (২০), রুজিনা (২২), রেহানা (২৫), পারভিন (২০), শিউলী (২৪), রেখা (২০) ও মুন্নি (২২)।
সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে এসবি গার্মেন্টস তাদের শাখাপ্রতিষ্ঠান জব্বার ফ্যাশনসের কারখানা ১৬ এপ্রিল বন্ধ করে দেয় ও কারখানাটি দুই কিলোমিটার দূরে স্থানান্তর করার কথা ঘোষণা করে। ২৬ এপ্রিল রবিবার সকালে শ্রমিকেরা কারখানা খোলার দাবি জানায় ও তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে তাঁদের পাল্টা ধাওয়া করে শ্রমিকরা। পুলিশ তখন শটগান থেকে গুলি চালায়, তাতে সাতজন গুলিবিদ্ধ সহ সহ দশ জন শ্রমিক আহত হয়।
অন্য একটি ঘটনায় ২৫ এপ্রিল শনিবার ফতুল্লার কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা রবিবার  সকালে কারখানা খোলার দাবিতে জড়ো হয়। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের দিকে ধেয়ে যায় ও ইটপাটকেল ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ শটগানের গুলি ছুঁড়তে শুরু করে। এতে ওই কারখানার ১০ শ্রমিক আহত হয়।

খবরে দুনিয়া জব্বার ফ্যাশনস, নারায়ণগঞ্জ, পুলিশ, বাংলাদেশ, শটগান

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in