• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

দিল্লিতে জল নিয়ে কালোবাজারের আশঙ্কা থেকেই যাচ্ছে

January 24, 2014 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১৩ জানুয়ারি#

ছবিটি দ্য হিন্দু পত্রিকা থেকে নেওয়া
ছবিটি দ্য হিন্দু পত্রিকা থেকে নেওয়া

দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আম আদমি পার্টি তাদের ইস্তাহারে স্বীকার করেছিল, জল দিল্লির সাধারণ মানূষের সবচেয়ে বড়ো সমস্যা। দিল্লির ৫০ লক্ষের বেশি মানুষ পাইপের জল পায় না। অতএব আম আদমি পার্টি নির্বাচিত হলে প্রতিদিন পরিবার পিছু ৭০০ লিটার (মাসে ২০ কিলোলিটার) জল বিনামূল্যে দেওয়া হবে। এই পরিবারগুলোর মধ্যে যারা বস্তিতে ও সরকারিভাবে অস্বীকৃত (আনঅথরাইজড) কলোনিতে থাকে তাদেরও অন্যদের সমান জল সরবরাহ করা হবে।
কিন্তু নতুন সরকার এসে যখন ৭০০ লিটার জলের সরবরাহ ঘোষণা করল, তখন জল নিয়ে দিল্লিতে যারা আন্দোলন করে এবং এই সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে, তারা কিছু প্রশ্ন তুলেছে।
প্রথমত, এখন দিল্লিতে বহু মানুষের কোনো জলের কানেকশন নেই। তারা ট্যাঙ্কারদের কাছ থেকে জল কিনে নেয়। এরা সংখ্যায় কত? একটা হিসেব পাওয়া যাচ্ছে, দিল্লি শহরের পরিবার-সংখ্যা ২৬ লক্ষ। একটা পরিবারে যদি গড়ে পাঁচজন সদস্য থাকে, তাহলে মোট সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩০ লক্ষ। কিন্তু শেষ জনগণনায় দেখা যাচ্ছে, সংখ্যাটা ১ কোটি ৭০ লক্ষ। দিল্লি জল বোর্ডের হিসেব মতো দিল্লিতে ১৬ থেকে ১৯ লক্ষ জলের কানেকশন আছে। এর মধ্যে রয়েছে পরিবারের ছাড়াও কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল কানেকশন। তাহলে যাদের জলের কানেকশন নেই, সেই দশ-বারো লক্ষ পরিবার কীভাবে আম আদমির সুবিধা পাবে?
দ্বিতীয়ত, ‘জলসংবাদ’ গোষ্ঠীর সদস্যদের সমীক্ষায় পাওয়া গেছে, মাসে ১৫ কিলোলিটার জল পেলে একটা পরিবার চালিয়ে নিতে পারে। তাহলে সরকারি ঘোষণা মোতাবেক পরিবার পিছু অতিরিক্ত ৫ কিলোলিটার জল নিয়ে কালোবাজারের আশঙ্কা (দিল্লিতে যারা ট্যাঙ্কার মাফিয়া নামে কুখ্যাত) থেকেই যাচ্ছে।

মানবাধিকার আম আদমি পার্টি, জল, দিল্লি

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in