• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

দখল থেকে সরে গিয়ে হংকংয়ে ছাত্ররা অভিনব ‘কাউ উ’ আন্দোলনে

December 16, 2014 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ১৫ ডিসেম্বর#

২৮ নভেম্বরের গেটি ইমেজ-এর ছবিতে 'কাউ উ' আন্দোলনরত হংকং এর ছাত্র।
২৮ নভেম্বরের গেটি ইমেজ-এর ছবিতে ‘কাউ উ’ আন্দোলনরত হংকং এর ছাত্র।

হংকংয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্রের দাবিতে প্রতিবাদরত ছাত্রদের দখল আন্দোলন এই দফায় শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর কজওয়ে বে থেকে দখল সরিয়ে দিয়েছে পুলিশ।
গত এক মাস ধরে প্রশাসনিক ভবনের আশেপাশে তাঁবু খাটিয়ে বসে থাকা প্রতিবাদী ছাত্রদের সঙ্গে পুলিশের দড়ি টানাটানি চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশ নবীন ছাত্রনেতা জোশুয়া উওং ও লেস্টার শুম সহ প্রায় তিরিশজন প্রতিবাদীকে গ্রেপ্তার করে এবং বেশ কিছু দখল এলাকা পরিষ্কার করে দেয়। কিন্তু অন্যান্য জায়গায় পুলিশের সাথে ছাত্রছাত্রীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে দখল আন্দোলন বিরোধী ব্যবসায়ীরা লাগাতার জমায়েত জারি রাখে দখল আন্দোলনের বিরুদ্ধে। উল্লেখ্য, দখল আন্দোলন বিরোধীরা ‘অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’ নাম দিয়ে গোটা অক্টোবর মাসের শেষভাগ জুড়ে হংকং ব্যবসায়ী ও প্রশাসনিক এলাকা দখলমুক্ত করার জন্য স্বাক্ষর সংগ্রহ করেছিল।

দখল থেকে অনশন

১ ডিসেম্বর দখলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। জোশুয়া উওং এবং তাঁর দুই সাথি তখন পূর্ণাঙ্গ গণতন্ত্রের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলনের পথ নেন। পরে অবশ্য অনশন তুলে নেওয়া হয়।
দখল থেকে অভিনব ‘কাউ উ’ আন্দোলন
প্রবল পুলিশি নিপীড়নের মুখে দখল আন্দোলনকারীদের একাংশ দখল আর চালাতে না পেরে অভিনব ‘কাউ উ’ বা ‘শপিং ট্যুর’ আন্দোলনের পথ নেয়। আগেই বলা হয়েছে, দখল আন্দোলন চলছিল হংকং সবচেয়ে বড়ো ব্যবসাপাতির এলাকায়। আন্দোলনকারীরা রোজ সন্ধ্যেবেলা এলাকা ঘুরতে শুরু করে ছোটো ছোটো প্ল্যাকার্ড হাতে নিয়ে, আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় তারাও যেন বাজার-টাজার করতে এসেছে। তারই মধ্যে কখনো কখনো একযোগে ‘কাউ উ’ বলে চিৎকার, অথবা আন্দোলনের স্লোগানগুলো দিয়ে ওঠা। পুলিশ অবশ্য সেখান থেকেও কাউকে কাউকে গ্রেপ্তার করে, তবে আন্দোলনটি থেমে থাকেনি।

খবরে দুনিয়া চীন, ছাতা আন্দোলন, জোশুয়া উওং, দখল আন্দোলন, স্বাধীনতা, হংকং

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in