• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

জল পেয়ে মুখে হাসি ফুটেছে ষোলোবিঘার

June 16, 2013 admin Leave a Comment

১৫ জুন, খায়রুন নেসা, ষোলোবিঘা, মহেশতলা#

২০১২ সালের নভেম্বর মাসে পুড়ে যাওয়া ষোলোবিঘা বস্তির ছবি। দুর্বার কলম পত্রিকার অমর নস্করের সৌজন্যে পাওয়া।
২০১২ সালের নভেম্বর মাসে পুড়ে যাওয়া ষোলোবিঘা বস্তির ছবি। দুর্বার কলম পত্রিকার অমর নস্করের সৌজন্যে পাওয়া।

তিন-তিনটে টিউবওয়েল পেয়ে ষোলোবিঘার মেয়েদের মুখে হাসি ফুটেছে। কী কষ্টটাই না করতে হয়েছে জলের জন্য এতদিন। সেটা বোঝা যায় এখন আকড়া ফটকের নয়াবস্তিতে গেলে। ৪৫০টা পরিবার, আড়াই-তিনহাজার লোক। না আছে পানীয় জল, না আছে রান্না-বান্না-স্নানের জল। পনেরো-বিশ মিনিট হেঁটে গঙ্গায় গিয়ে জলের প্রয়োজন মেটাতে হয়। জোয়ারের জল বস্তিতে উঠে এলে সেই নোংরা জলেই কাজ সারে বস্তির মানুষ। পানীয় জলের জন্য ইটভাটায় গেলে মালিকদের মুখ শুনতে হয়। ঘরে ঘরে জ্বর, হাম আর চুলকানির মতো অসুখ লেগেই রয়েছে। আপাতত ষোলোবিঘা এই দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেয়েছে। এখন এখানে তিনটে টিউবওয়েল। একটা এনেছে ‘রাইট ট্র্যাক’, দুটো দীপা মুন্সি। আর মহেশতলা পুরসভা যে টাইমকলটা দিয়েছিল, সেটায় জল আসেনি। পুরসভার প্রজেক্টের দিক থেকে পাইপলাইন এসেছে বস্তিতে। কিন্তু পাহাড়পুর জলাধার থেকে লিঙ্ক পায়নি। যাই হোক, টিউবওয়েলগুলোর জল বেশ মিষ্টি, পান করা যায়। নয়াবস্তিতে পুরসভা একটা কল বসিয়েছে, রাইট ট্র্যাক একটা টিউবওয়েল বসিয়েছে। কিন্তু একটাতেও জল আসেনি।
ষোলোবিঘায় যে ৬১০টা ঘর পুড়ে গিয়েছিল, তার মধ্যে ৩৯০টা কমপ্লিট হয়েছে। মাটি থেকে অর্ধেক পর্যন্ত গাঁথনি করে দেওয়া হয়েছে। বাকিরা এখনও ছাউনি করেই আছে। এই বর্ষায় তাদের অবস্থা বেশ খারাপ। প্রতি বছরের মতো জলে ডুবে আছে বস্তি। জলনিকাশির কোনো ব্যবস্থা নেই। এক কোমর জল। বেশিরভাগ ঘরে জ্বর, হাম লেগেই আছে। ইউনিসেফের প্রজেক্টে রাইট ট্র্যাক স্বাস্থ্যশিবির করেছে।

মানবাধিকার উচ্ছেদ, বস্তি, ষোলোবিঘা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in