• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

আইআইটি মাদ্রাজে ডিরেক্টরের সাথে আট ঘন্টা মিটিং-এর পর স্বীকৃতি ফিরে পেল ‘আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল’; লাইব্রেরি, অফিসঘর, ইমেল ডোমেনের দাবি

June 10, 2015 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১০ জুন#
আইআইটি মাদ্রাজে প্রতিষ্ঠানের স্বাধীন ছাত্রছাত্রী সংগঠন হিসেবে কাজ করার জন্য ‘আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল’ কর্তৃপক্ষের স্বীকৃতি ফিরে পেল। ৭ জুন একটি যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান এবং ওই সংগঠনের প্রতিনিধিরা এই কথা জানিয়েছেন। আইআইটি ডিরেক্টরের সাথে ওই সংগঠনের ছাত্রছাত্রী ও শিক্ষকদের আট ঘন্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। আইআইটি মাদ্রাজে স্বাধীন ছাত্রছাত্রী সংগঠনের ব্যাপারে এপ্রিল মাসের ১৮ তারিখে জারি হওয়া সার্কুলার মোতাবেকই এই সংগঠন চলবে — তা মেনে নিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, এই সার্কুলারে মোতাবেক যেকোনও স্বাধীন ছাত্রছাত্রী সংগঠনের একজন পরামর্শদাতা শিক্ষক থাকার কথা। প্রফেসর মিলিন্দ ব্রহ্ম এই পরামর্শদাতা নিযুক্ত হয়েছেন। কিন্তু স্বীকৃতি বাতিলের পদক্ষেপের জন্য কর্তৃপক্ষ ক্ষমা চাইতে রাজি হয়নি।
মাদ্রাজ আইআইটির কিছু ছাত্রছাত্রী বছর খানেক আগে ‘আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল’ নামে একটি ছাত্র সংগঠন বানিয়ে, তার তরফ থেকে জাত ও বর্ণভেদের বিরুদ্ধে, ভারতীয় রাজনীতির হিন্দুত্ববাদী ধারার বিরুদ্ধে এবং পাঠ্যের গৈরিকীকরণের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন প্রতিষ্ঠানটির মধ্যে। এই মর্মে তারা একটি সেমিনারও করেন ১৪ এপ্রিল। কিন্তু আইআইটি-র কিছু ছাত্রের বেনামি অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার বশবর্তী হয়ে আইআইটি কর্তৃপক্ষ এই ছাত্রসংগঠনটির স্বীকৃতি বাতিল করেছিল। এর বিরুদ্ধে ওই সংগঠনের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা দাবি করেছিল, আইআইটি মাদ্রাজে বহুদিন ধরে হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী শক্তি আরএসএস এর বিভিন্ন শাখা কাজ করছে। রয়েছে বিবেকানন্দ স্টাডি সার্কেল, বন্দে মাতরম ইত্যাদি। যাদের কর্তৃপক্ষ রীতিমতো অফিসঘর বানিয়ে দিয়েছে, ইমেল ডোমেন দিয়েছে, লাইব্রেরির জন্য জায়গা দিয়েছে। তাহলে আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেলের প্রতি এমন বৈমাত্রেয় সুলভ আচরণ কেন? বরং তাদেরও একই রকম সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছিল এই ছাত্রছাত্রীরা।
৭ জুনের মিটিং-এ পুরনো গাইডলাইনটিতে কিছু সংশোধন আনতে এবং সমস্ত স্বাধীন ছাত্রছাত্রী সংগঠনের জন্য একইরকম নিয়মের ব্যাপারেও রাজি হয়েছে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ।

শিক্ষা ও স্বাস্থ্য আইআইটি মাদ্রাজ, আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল, ছাত্রছাত্রী সংগঠন, দলিত, দলিত সংগঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in