• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

অনাবৃষ্টিতে উত্তরবঙ্গের আনারসের কাণ্ড ফেটে যাচ্ছে

May 1, 2014 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ এপ্রিল#

আনারস খেতের ছবি ফ্রুটপিডিয়া থেকে।
আনারস খেতের ছবি ফ্রুটপিডিয়া থেকে।

উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক এলাকায়, বিধাননগর এলাকায় আনারস খেত ভালোই সেজে উঠেছিল। কিন্তু অনাবৃষ্টির কারণে কাণ্ড ফেটে যাচ্ছে। ফলের আকার খুব ছোটো হচ্ছে। দাবদাহে এবার আনারসের ফলন চল্লিশ শতাংশ কম হবে। কাণ্ড ফেটে যাওয়ার জন্য ফল একটু বড়ো হলে বা ঝড় বৃষ্টি হলেই ফাটল ধরা কাণ্ড ভেঙে আনারস চাষ ব্যাপক মার খাবে।
উত্তরবঙ্গের আনারস চাষি সংগঠনের সম্পাদক অরুণ মণ্ডল জানান, গত বছরের তুলনায় অন্ততঃ এক লক্ষ টন কম আনারস উৎপাদিত হবে। প্রতিদিন সেচের ব্যবস্থা করার জন্য উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। বাজার ধরে আনারস বিক্রি করা বেশ মুশকিল হবে বলে মনে করেন ধুলুয়াবাড়ির আনারস চাষি বাদল সরকার।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বোরো ধানের শিস বের হয়েছে। আর এখনই আটটি ব্লকের বিভিন্ন জায়গায় মাজরা পোকার আক্রমণ বেড়েছে। এই পোকার আক্রমণে ধানের শিসের ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে ড্রামলিডার ও শ্রী পদ্ধতিতে লাগানো ধানের জমিতে মাজরা পোকারা জাঁকিয়ে বসেছে।

কৃষি ও গ্রাম আনারস, উত্তরবঙ্গ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in