• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

তপ্ত কলকাতা : মিন্টো পার্ক দুপুরবেলা বন্ধ থাকছে কেন?

April 16, 2016 Editor SS Leave a Comment

শমীক সরকার, কলকাতা, ১৬ এপ্রিল#

এই পার্কের মধ্যের জলের কলটায় ঠাণ্ডা জল আসে। সেই থেকে অনেকেই জল নেন। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।
এই পার্কের মধ্যের জলের কলটায় ঠাণ্ডা জল আসে। সেই থেকে অনেকেই জল নেন। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।

কলকাতায় গরম পড়েছে খুব। বিশেষ করে দুপুরবেলা রাস্তায় হাঁটাচলা করা দুষ্কর হয়ে যাচ্ছে। চারদিকে কংক্রিট, ইঁট, টাইলসের দৌলতে গরম যেন আরো বেশি। এ গরম তো শুধু মাথার ওপর সূর্যের তাপের গরম নয়। সবকিছুই তেতে থাকছে। সন্ধ্যে নেমে গেলেও তাত যাচ্ছে না। এই অবস্থায় দিনকয়েক মিন্টো পার্ক (শহীদ ভগৎ সিং উদ্যান) এর আশেপাশে দুপুরবেলা কাটানোর সময় বিচিত্র অভিজ্ঞতা হলো।
পার্কটা বেসরকারি রক্ষীরা দুপুরবেলা তাতের সময়টা বন্ধ রাখছে।

সকাল দশটা পনেরোয় বন্ধ হচ্ছে পার্কের গেট। বন্ধ করছেন বেলভিউ নার্সিং হোমের বেসরকারি রক্ষী। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।
সকাল দশটা পনেরোয় বন্ধ হচ্ছে পার্কের গেট। বন্ধ করছেন বেলভিউ নার্সিং হোমের বেসরকারি রক্ষী। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।

ওই পার্কটির মধ্যে অনেক গাছপালা আছে। সবচেয়ে বড়ো কথা, একটা দীঘি আছে। বসার জায়গা আছে। গরমে অবসন্ন পথিকের ক্লান্তি দূর করার জন্য পার্কটির কোনো তুলনা নেই। কিন্তু অতবড়ো পার্কটা দুপুর দশটা পনেরো কুড়ি থেকে বিকেল তিনটে পর্যন্ত বন্ধ।
আরো খারাপ ব্যাপার আছে। পার্কটার বেলভিউ নার্সিং হোমের দিকের গেটটার গায়েই একটা ঠান্ডা জলের কল আছে। এখন কলকাতার কয়েকটা জায়গায় ওই ঠাণ্ডা জলের মেশিন বসানো আছে, যেখান থেকে জল পাওয়া যায় (যেমন মিন্টোপার্ক থেকে পদ্মপুকুরের দিকে যেতে ইত্যাদি)। এই পার্কটির মধ্যে যেটা আছে, সেটি কিন্তু ওই তাতের সময় সকাল সাড়ে দশটা থেকে বেলা তিনটে পর্যন্ত পাওয়া যায় না। আগে সম্ভবত পার্কের বাইরের দিকে একটা কলের মুখ ছিল। এখন নেই। কেন নেই?
শহীদ ভগৎ সিং পার্কটি রক্ষণাবেক্ষণ করে বেলভিউ প্রাইভেট নার্সিং হোমটি। একথা বড়ো বড়ো করে বিজ্ঞাপিত আছে। আর বাস্তবেও তাই, বেলভিউ নার্সিং হোমের প্রাইভেট রক্ষীরাই পার্কটির গেটে তালা দিচ্ছেন তালা খুলছেন।
পার্কটিতে সকাল সন্ধ্যে স্থানীয় অস্থানীয় উঁচুক্লাসের অবাঙালি ও বাঙালিরা স্বাস্থ্যচর্চা করে। প্রাইভেট গাড়ি করে আসে। গাড়ি থেকে নেমে হাঁটে পার্কের মধ্যে। দৌড়য়। খুব ভালো কথা। কিন্তু কলকাতায় যারা এই গ্রীষ্মের ভরদুপুরে রাস্তায় হাঁটে কাজকর্মের তালে, তাদেরও কি অধিকার নেই এই পার্কটায় একটু জিরিয়ে নেবার?

পার্কের বাইরের দিকে একটা কলের মুখ ছিল। কিন্তু এখন নেই। ভেতরের দিকের মুখ থেকে জল নিচ্ছে মেয়েটি। পার্ক বন্ধ হওয়ার ঠিক আগের মুহুর্তে। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।
পার্কের বাইরের দিকে একটা কলের মুখ ছিল। কিন্তু এখন নেই। ভেতরের দিকের মুখ থেকে জল নিচ্ছে মেয়েটি। পার্ক বন্ধ হওয়ার ঠিক আগের মুহুর্তে। ছবি প্রতিবেদকের তোলা। ১৫ এপ্রিল।

 

পরিবেশ কলকাতা, গ্রীষ্ম, বেলভিউ নার্সিং হোম, মিন্টো পার্ক, শহীদ ভগৎ সিং পার্ক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in