নয়া সংবিধানের খসড়া নিয়েই মধেসী বা তরাই অঞ্চলের জনগনের আপত্তি ছিল। দুটি দাবি লোকমুখে ফিরছে। এক, তরাই এর যে সব এলাকা নয়া প্রাদেশিক বিন্যাস অনুযায়ী পাহাড়িরা নিজ অধিকারে রেখেছে তাকে ফিরিয়ে দিতে হবে। চাই নতুন ‘মধেস প্রদেশ’। দুই, নতুন বিধানে, মধেসী পুরুষ ভারতীয় মেয়ে বিয়ে করলে নতুন প্রজন্মকে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে থাকতে হবে। এর বিরোধ।
লাগাতার বনধের ঘেরাটোপে থাকা নেপালের পথে
অলকেশ মণ্ডল, বদ্রীবাস, নেপাল, ৩১ আগস্ট# কাজের সুবাদে মাসে ১-২ বার নেপাল যেতে হয়। এইবারেও পৌঁছালাম ২১ আগষ্ট। যারা নেপালে ছিল তারা ফোনে বনধের কথা জানিয়েছিল। ইন্টারনেটের মাধ্যমেও জেনেছিলাম যে হিন্দুরাষ্ট্রের দাবিতে একদিনের বন্ধ ডেকেছে। কিন্তু যা ভেবেছিলাম তা ছাড়াও অন্য গল্প আছে। শুনলাম ‘মধেসী’রা অনির্দিষ্টকালের জন্য বনধ্ ডেকেছে। এর আগে মাওবাদীদের ডাকা এইরকম বনধ্ […]


সাম্প্রতিক মন্তব্য