ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরারের আত্মদানের স্মরণে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে, ডাকসুর সদ্যবিগত সমাজসেবা সম্পাদক আখতারের নেতৃত্বে ঢাকার পলাশীর মোড়ে আট স্তম্ভ নির্মান করা হয়। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা- আগ্রাসনবিরোধী এই আটটি আকাঙ্খার প্রতীক ছিল এই আটটি স্তম্ভ।
গৌরী লঙ্কেশ খুনের তৃতীয় বর্ষপূর্তি। ক্যাম্পেনের নাম : ‘যদি আমরা উঠে না দাঁড়াই’।
সারা দেশে প্রায় পাঁচশোটা গ্রুপ হাত মিলিয়েছে। হিমাচলে সিপিআই, সিপিএম, মাওবাদী ঘেঁষা গ্রুপ, যারা কখনো একসঙ্গে কাজ করে না তারা সকলে ছিল; সামাজিক সংগঠন, এনজিওগুলো ছিল। ‘ইগালেটেরিয়ান ট্রেইলস’ নাম দিয়ে আমরাও কয়েকজন বন্ধু ছিলাম। এই নামে তিব্বতীদের নিয়েও আমরা এর আগে কাজ করেছি।


সাম্প্রতিক মন্তব্য