সোমনাথ, কোচবিহার, ১৩ নভেম্বর# ৬ নভেম্বর ২০১৪ কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে হয়ে গেল ৩ ঘন্টার এক অঙ্ক কর্মশালা। কোচবিহার শহরে এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কের ভীতি দূর করার জন্যে তাদের সাথে খোলাখুলি কথাবার্তা বলা, অঙ্ককে জনপ্রিয় করতে বিভিন্ন ধরনের ‘শর্ট কাট’ পদ্ধতির প্রয়োগ […]
‘সর্বহারা শিক্ষা নিকেতন’ থেকে দুঃস্থদের বস্ত্র বিতরণ
প্রশান্ত রায়, কোচবিহার, ১ অক্টোবর# ২৬ সেপ্টেম্বর কোচবিহার জেলার সীমান্তবর্তী অঞ্চল সুকারুকুটি গ্রাম পঞ্চায়েতের বসকোটাল গ্রামে সর্বহারা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। পূজা ও ঈদ উৎসবকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা শিক্ষক রবীন্দ্রনাথ বর্মণ। এছাড়াও তাঁর সতীর্থদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাস বর্মণ, বিনোদবিহারী রায়, মন্টূ বর্মণ প্রমুখ। কিন্তু […]
মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের একাদশ বর্ষ পূর্তি অনুষ্ঠান
প্রশান্ত রায়, কোচবিহার, ১ অক্টোবর# গত ২৩ সেপ্টেম্বর ২০১৪ মুক্তচিন্তা সাহিত্য স্কুলের কেন্দ্রীয় অফিসে সংস্থার একাদশ বর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি সাহিত্যবাসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ কামেশ্বর রায়। অতিথি ছিলেন লেখক প্রসেনজিৎ সাহা, বিখ্যাত দোতারা বাদক অভয় রায়, আশিস অধিকারী, মৃত্যুঞ্জয় সিংহ, অপূর্ব চট্টোপাধ্যায়, সুনীল অধিকারী ও শৈলেন চক্রবর্তী। সাহিত্য […]
রিকশা-সমস্যা
শুভা চৌধুরী, কোচবিহার, ২৫ সেপ্টেম্বর# ছোট্ট একটি শব্দ ‘রিকশা’ — আমাদের এই ছোট্ট পরিধির শহর কোচবিহারে চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাহন। কোনো কারণে যদি রিকশা ধর্মঘট হয়ে থাকে, তবে হয়রানির একশেষ। যদিও মফস্বল শহরগুলিতে এখন অটো বা ব্যাটারিচালিত রিকশা রমরমিয়ে চলছে — তবে সেগুলি তো কিছু নির্দিষ্ট রাস্তায় চলে। ছোটো পরিসরের রাস্তা বা গলিতে সেগুলির […]
প্রাচীন কোচবিহারের মুখোমুখি
সংবাদমন্থন প্রতিবেদন, কোচবিহার, ১৩ সেপ্টেম্বর# কোচবিহার ‘আর্কাইভ অ্যান্ড ইম্পিরিয়াল লাইব্রেরি’র কর্মীরা কেউ মুদ্রা সংগ্রহ করে, কেউ কোচবিহারের প্রাচীন ইতিহাসের খুঁটিনাটি খোঁজে। নিজেরাই অর্থসাহায্য করে কোচবিহারের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে এমন দুষ্প্রাপ্য বস্তুসামগ্রীর প্রদর্শনীর ব্যবস্থা করে। সরকারি পৃষ্ঠপোষকতা ব্যতিরেকে তারা নিজেদের উৎসাহ ও উদ্যোগের ওপর ভর করেই গত ১০-১২ সেপ্টেম্বর ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজে […]
- « Previous Page
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 10
- Next Page »



সাম্প্রতিক মন্তব্য