• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

কলকাতায় রাস্তার আঁকিয়েরা

May 7, 2016 Editor SS Leave a Comment

শমীক সরকার, ধর্মতলা, ৭ মে#

s1

আজ বিকেল তিনটে নাগাদ ধর্মতলা চত্বর দিয়ে গণেশ এভিনিউ এর দিকে যেতে কেসি দাসের মিষ্টির দোকান পেরিয়ে প্যারাডাইস সিনেমা হলের কাছে এদের দেখে চোখ আটকে গেল। রাস্তার এক পাশে বাবা-ছেলে বসে ঠাকুর দেবতার ছবি আঁকছে। বাবার নাম বিষ্ণু, টালিগঞ্জে থাকে। আর ছেলের নাম কি? রাজু।

বড়োবাজার থেকে নানা রঙের চকখড়ি কিনে তা দিয়ে আজ এঁকেছে মা তারা আর শিব ঠাকুরের ছবি। সেই ছবির ওপর এক টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন। কয়েকটা দশ টাকার নোট।

রোজ এখানে আঁকেন নাকি? শনি, মঙ্গল আর সোম। শুধু ঠাকুর দেবতার ছবি। খালি কালী ঠাকুর? না, সোমবার শিবঠাকুর এঁকেছিলাম, জানালেন বিষ্ণু। সারাদিন ধরে রোদের মধ্যেই আঁকি। কিছুদিন আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল।

বিষ্ণু কথা বলছিলেন, আর মাঝে মাঝেই ছোট্ট ছেলে রাজুর দিকে তাকিয়ে হাঁক পাড়ছিলেন, চা টা ঠাণ্ডা হয়ে যাচ্ছে বাবা, খেয়ে নে। ছেলে তো আঁকায় মশগুল। একটা সস্তার বিস্কুট আর চা আছে পাশে।

ছেলের দিকে তাকিয়ে আমি চোখ নাচালাম। রাজু ভেংচি কেটে দিল আমাকে।

s2

সংস্কৃতি চকখড়ি, তারা মা, রাস্তার আঁকিয়ে, শিবঠাকুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in