• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

আমাদের পথ অবরোধে সব চাষি যোগ দেয়নি

January 16, 2021 admin Leave a Comment

সাত্তার গাজী। রামনগর গ্রাম, মধ্যশিবপুর, দক্ষিণ ২৪ পরগনা। ১৫ জানুয়ারি, ২০২১।
আজ বারাকপুরের গান্ধী মিউজিয়াম থেকে কৃষক আন্দোলনের সমর্থনে পদযাত্রা যোগ দেয় ধর্মতলার ধর্ণামঞ্চে

 দিল্লিতে চাষিরা আন্দোলনে বসার এগারো দিনের মাথায় আমরা একদিন আমাদের বেণীপুরের বাজারে পথ অবরোধ করেছিলাম। সকাল ছ-টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত। পুলিশ এল, বলল, ‘তোমরা কতক্ষণ চালাবে?’ আমরা বললাম, বেলা সাড়ে এগারোটা পর্যন্ত। সব চাষি এতে যোগ দেয়নি। এই ধরো শয়ে ৬০ ভাগ চাষি যোগ দেয়নি। আসল কারণ হচ্ছে, আমরা কংগ্রেস করি, তারা তৃণমূল করে, বিজেপি করে। বাম-কংগ্রেস মিলে করেছি তো, তৃণমূলরা যোগ দেয়নি। টিভির পর্দায় ওরা সাপোর্ট করছে। কিন্তু আমরা করেছি, তাই ওরা যোগ দেয়নি। কিছু কিছু চাষি আমাদের এই আন্দোলনকে সাপোর্ট করে। যাদের পয়সা আছে তারা ওদের করতে দিচ্ছে না। বলছে, তোদের এত দিয়ে দিচ্ছি, তোরা ওদের সঙ্গে যাবি কেন?

 এই যে আইন পাশ করেছে, কিছু কৃষক-নেতা মোদির সাপোর্টে আছে। হান্নান মোল্লা বলেছে, ‘ওরা তো মোদির দালাল’। আমার কথা হল, আমরা কৃষকরা চাষ করব, আমাদের ফসল আমরা কৃষকরা বেচব, আমি একজনের হাতে তুলে দেব কেন? তার হেল্লা হয়ে আমি চাষ করব কেন? তুমি পুঁজি দেবে, আমি চাষ করব? আমার পুঁজি নেই? তোমার গোলায় ফসল তুলে দেব কেন? লস হলে আমায় মেনে নিতে হবে। আর ওদের একটা মাপ আছে, মাপের ছোটো হলেও নেবে না, বড়ো হলেও নেবে না, মাপের মালটা দাও, বাদবাকি ফেলে দাও। এ কোন ধরনের আইন? কৃষকরা বেচতে পারবে না। ওরা ওদের লেবার দিয়ে বাজারে বেচবে। এই নীতিটা পাশ করেছে তো। আমি চাষ করেছি, বাজারে এনে বেচব ফসল। বাজার থেকে অন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনে এনে বেচবে। তাদের জীবিকা নির্বাহ হবে, আমারও জীবিকা নির্বাহ হবে। একটা ভ্যানওয়ালা বইলে তারও জীবিকা নির্বাহ হবে। একটা ফসল থেকে কতগুলো লোকের জীবিকা নির্বাহ হবে। ওরা বলতে চাইছে, সব ওরাই করবে। নতুন আইনে যা বলতে চাইছে, সব এই গরিব মানুষকে মেরে শ্মশান করে দেবে।  

আন্দোলন কৃষি আইন, পথ অবরোধ, পুঁজি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in