• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

প্রাকৃতিক চাষি ভাস্কর সাভে চলে গেলেন

October 26, 2015 Editor JN 1 Comment

২৪ অক্টোবর, ভরত মানসাটা (ইংরেজিতে পাঠানো রিপোর্ট থেকে সংক্ষেপিত)#

Bhaskar Save
ভাস্করভাই সাভে চলে গেলেন। ২৪ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি কল্পবৃক্ষে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯২২ সালের ২৭ জানুয়ারি ভাস্কর সাভের জন্ম হয়। প্রাকৃতিক চাষে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তাঁর তিন পুরুষ এতে অনুপ্রাণিত হয়। জাপানের প্রবাদপ্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা কল্পবৃক্ষে এসে মন্তব্য করেছিলেন, সাভের বাগান ‘বিশ্বের শ্রেষ্ঠ বাগান, এমনকী আমার খেতের চেয়েও ভালো।’ আজ কল্পবৃক্ষ যথার্থই এমন এক খাদ্যের অরণ্য যা মোটেই ভোক্তা নয়, স্থানীয় পরিবেশকে তা জল, শক্তি এবং উর্বরতা প্রদান করে চলেছে।
২০১০ সালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস’ নামে বিশ্বব্যাপী জৈবচাষি ও আন্দোলনের জোট সাভেকে সম্মানিত ও পুরস্কৃত করে।
ভাস্কর সাভের ১০ একর খেতে নারকেল, সবেদা এবং অন্যান্য ফলের প্রাকৃতিক বাগিচা রয়েছে। ২ একর জমিতে ধান, ডাল ইত্যাদি চাষ করা হয়। আরও ২ একরে রয়েছে নারকেলের নার্সারি। পরিমাণ, স্বাদ এবং বৈচিত্র্যের দিক থেকে কল্পবৃক্ষের ফসল অতুলনীয়।
২০১৪ সাল থেকে সমুদ্র তীরবর্তী দেহরি গ্রামে কল্পবৃক্ষে প্রাকৃতিক চাষের এক শিক্ষণ-কেন্দ্র শুরু করা হয়েছে। এখানে হিন্দি, মারাঠি, গুজরাতি এবং ইংরেজিতে পাঠক্রমের ভিত্তিতে শিক্ষাদান করা হচ্ছে।

কৃষি ও গ্রাম অর্গানিক, জৈব চাষ, প্রাকৃতিক চাষি, ভাস্কর সাভে

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Comments

  1. Jiten says

    October 26, 2015 at 8:16 pm

    আজ মুম্বই থেকে বিনীতা মানসাটা জানিয়েছেন, দেহরি গ্রামে কল্পবৃক্ষের মাটিতে ২৫ অক্সটোবর রবিবার সকাল সাড়ে দশটায় প্রাকৃতিক চাষি ভাস্কর সাভেকে দাহ করা হয়েছে। উপস্থিত ছিলেন তাঁর ছেলে মেয়ে নাতি নাতনি সহ কয়েক শত মানুষ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in