• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

পূর্ব পুটিয়ারিতে আঞ্চলিক পরিবেশের সচিত্র প্রদর্শনী পরিবেশ দিবসে

June 26, 2016 Panchadri Karmakar Leave a Comment

পঞ্চাদ্রী কর্মকার, পূর্ব পুটিয়ারি, ১০ জুন, ছবি প্রতিবেদকের সৌজন্যে#

panchadri1

৫ জুন পূর্ব পুটিয়ারি অঞ্চলের ঢালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ধারে আমারা অঞ্চলের কিছু যুবক, কিশোর ও শিশুদের উদ্যোগে বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলাম। প্রদর্শনীর বিষয় ছিল, “পরিবেশ দিবস  অামাদের অঞ্চল” ।

প্রদর্শনীতে একদিকে যেমন ছিল বর্জিত প্লাস্টিক কীভাবে অঞ্চলের জমি, খাল ও পুকুরকে নষ্ট করে দিচ্ছে তার ছবি, অন্যদিকে কীভাবে পুরনো বাড়ি ভেঙে গাছপালা কেটে বহুতল আবাসন হচ্ছে, সেসব। আবার নতুন আবাসনের ফাঁকা জায়গায় কেউ গাছ লাগাচ্ছে না।

panchadri3

প্রদর্শনীতে আমরা এটাও দেখিয়েছি যে কোথায় কোথায় গাছ লাগানো সম্ভব। গাছ লাগালে কোথায় কোথায় পরিবেশ আরো সবুজ হয়ে উঠবে।

প্রদর্শনীতে বহু শিশু ও কিশোর তাদের আঁকা পরিবেশ বিষয়ক ছবি প্রদর্শন করেছে।

panchadri2

প্রদর্শনীতে মানুষের খুব ভিড় না হলেও অচনলের ও পথ চলতি মানূষের কৌতুহল ছিল চোখে পড়ার মতো। তারা তাদের নানারকম অভিমত ব্যক্ত করেছেন।

প্রদর্শনী স্থানের পাশের দোকানের এক দিদি বললেন, তাদের এলাকার পুকুরটির দশাও খুব খারাপ। আমরা যেন অন্তত একবার গিয়ে দেখে আসি।

panchadri4

প্রদর্শনীটি যেমন সকাল দশটা থেকে বেলা ১ টা পর্যন্ত চলেছিল, তেমনি বিকেলবেলাও মেলার ধারে করা হয়েছিল। সাড়াও পাওয়া গিয়েছিল যথেষ্ট।

panchadri6

পরিবেশ আমাদের পরিবেশ, গাছ, পরিবেশ দিবস, পুকুর, পূর্ব পুটিয়ারি, প্লাস্টিক, স্থানিয় পরিবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in