• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

গুজরাটে কৃষকের জমির দাম চুরি করে জমা করা হল বিজেপির ইলেক্টোরাল বন্ডে

April 11, 2024 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন। ১০ এপ্রিল।#

কর্পোরেট গোষ্ঠী আদানি-র একটি সাবসিডিয়ারি আদানি ওয়েলস্প্যান এক্সপ্লোরেশন লিমিটেড গত বছরের শেষের দিকে একটি প্রজেক্টের জন্য ৪.৩ হেক্টর জমি কিনেছিল গুজরাটের কচ্ছ জেলার আঞ্জার শহরের কাছে। ওই জমির মালিক দলিত এবং নিরক্ষর হরেশ সাভাকারা-র পরিবার এবং আরো ছ’টি পরিবার। জমির দাম প্রায় ষোলো কোটি টাকা। এর মধ্যে এগারো কোটি প্রাপ্য ছিল হরিশ সাভাকারা-র পরিবারটির।

তাদের টাকা না দিয়ে ওয়েলস্প্যান গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মহেন্দ্রসিং সোধা এক জবর ফন্দি আঁটে। আঞ্জার শহরের বিজেপি নেতা ড্যানি রজনীকান্ত শাহ কে সাথে নিয়ে সাভাকারা পরিবারকে বোঝায়, ওই টাকা ইলেকটোরাল বন্ড -এ “ইনভেস্ট” করতে, কারণ অতগুলো টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তাহলে ইনকাম ট্যাক্স চেপে ধরবে। কিন্তু ওই টাকা যদি শাসক দল বিজেপির ইলেক্টোরাল বন্ড-এ “ইনভেস্ট” করা হয়, তাহলে কয়েক বছর পর ঐ টাকা দেড়গুণ হয়ে যাবে। রাজি হয়ে যায় নিরক্ষর সাভাকারা পরিবার।

ব্যঙ্গচিত্রটি শিবশঙ্কর দাসের আঁকা


সেই মতো ১১ অক্টোবর ২০২৩ এগারো কোটি চোদ্দ হাজার টাকার ইলেকটোরাল বন্ড কেনে তারা। দশ কোটি টাকার বন্ড ছিল বিজেপির নামে, সেই বন্ড ১৬ অক্টোবর ২০২৩ ভাঙায় বিজেপি। আর এক কোটি চোদ্দ হাজার টাকার বন্ড ছিল শিবসেনা-র নামে। সেই বন্ড ১৮ অক্টোবর ভাঙায় শিবসেনা।

অবশেষে মার্চ মাসে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইলেকটোরাল বন্ডের ব্যাপারে বিস্তারিত জানাতে বললে তখন বিষয়টা লোক জানাজানি হয়। সাভাকারা পরিবারও বুঝতে পারে, তাদের সঙ্গে চিটিং হয়েছে। ১৮ই মার্চ আঞ্জার থানায় সাভাকারা পরিবার লিখিত অভিযোগ জানায়।

এই মাসের ৩ তারিখে গুজরাটি ওয়েব পোর্টাল ওয়েব নিউজ দুনিয়া এই খবরটি দেয়। তারপর কুইন্ট, নিউজলন্ড্রি, রবিশ কুমারের মতো তুলনায় মাঝারি খবরের চ্যানেল গুলোতে এটা বেরিয়েছে। কিন্তু বড়ো মিডিয়া এই খবরটি চেপে দিয়েছে, কোনো অজ্ঞাত কারণে।

Uncategorized আদানি, ইলেক্টোরাল বন্ড, জমি চুরি, দলিত, মিডিয়া সন্ত্রাস

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in