• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

রোহিত ভেমুলার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রছাত্রীর রাজনৈতিক সৃজন — ‘প্রতিবাদী ঘুম’

May 5, 2016 Editor SS Leave a Comment

কোলাবরেটিভ আর্ট পারফরমেন্স  ‘স্লিপিং উইথ এ রিজন ‘বা  ‘প্রতিবাদী ঘুম’-এর অন্যতম শরিক অনুপম শইকিয়া-র ফেসবুক পৃষ্ঠা থেকে, ৪ মে#
হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির সরোজিনী নাইডু স্কুলের মাস্টার অফ ফাইন আর্টস এর এবারের শেষ প্রদর্শনীর শেষ দিন ছিল ৩ মে ২০১৬। আমরা একদল ছাত্রছাত্রী খুব সক্রিয়ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদটি চলছে তাতে অংশগ্রহণ করেছিলাম। আমরা বাইরের বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে যেমন অংশগ্রহণ করেছিলাম, তেমনি ডিপার্টমেন্টে কী করলাম সে প্রশ্নও তো থেকে যায়। বিশেষ করে যখন ইদানিং বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে দলিত স্কলার রোহিত ভেমুলার আত্মহত্যার পর।
আজ সকালে আমরা জানতে পারলাম, আজ উপাচার্য আপ্পারাও, যে কি না রোহিতের মৃত্যুর এই গোটা ঘটনাটার জন্য দায়ী, সে আসছে আমাদের প্রদর্শনী দেখতে। তার সামনে আমরা প্রদর্শনী করব না। সুতরাং অনুপমা আলিয়াস, ফাইনাল ইয়ারের ছাত্রী, সে ক্ষোভের সঙ্গে তার আঁকা ছবিটা ঢেকে দিতে বলল। পল্লব তার নিজের ক্যানভাসটা উলটো করে ঘুরিয়ে দিল, যাতে তার পেইন্টিং-টির পেছন দিকটাই কেবল গোচর হয়। আমরা ঠিক করলাম, প্রদর্শনীর হলঘরের মেঝেতে আমরা ঘুমাবো। আমি একটা চকখড়ি দিয়ে মেঝেতে ঘুমোনোর একটা জায়গা বানিয়ে নিলাম। তারপর একটা গোলাপী ব্যাগের মধ্যে নিজের মাথামুণ্ডু ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়লাম, যাতে আমি কিছু শুনতে না পাই, শুঁকতে না পারি, দেখতে না পারি, শ্বাস নিতে না পারি, অর্থাৎ উপাচার্যের উপস্থিতি অনুভব করতে না পারি। অনুপমা তার কানদুটো ঢেকে দিল হাতের চেটো দিয়ে, যাতে সে এই ক্ষমতার পরাকাষ্ঠার মুখ নিঃসৃত কোনো বাণী না শুনতে পায় অথবা আমাদের প্রদর্শনীতে তার কোনো হস্তক্ষেপ কানে না ঢোকে। পল্লব তার চটি দুটো খুলে সেগুলো মাথায় তলায় দিয়ে শুয়ে পড়ল, উপাচার্যের উপস্থিতিকে উপহাস করার জন্য। চিরঞ্জীবী শেষ বর্ষের আরেকজন ছাত্র। সে ওই সময় কিছু না জেনেই হলঘরে ঢুকে পড়েছিল। সেও আমাদের দেখাদেখি আমাদের পাশে শুয়ে পড়ল এই পরিসরে বিদ্রুপ করার জন্য। সত্যিই সে কিছু করছিল না।

নিচে এই প্রতিবাদের একটি চিত্র পঞ্জী রইল। ভিভিশ ভিজয়ন এবং গৌতম রামাচন্দ্রম এই ছবিগুলো তুলেছেন।

অনুপমা তার আঁকা ছবিগুলি ঢেকে দিয়েছে।
অনুপমা তার আঁকা ছবিগুলি ঢেকে দিয়েছে।

 

পল্লব ক্যানভাসটা উলটে দিয়েছে।
পল্লব ক্যানভাসটা উলটে দিয়েছে।

 

ভিসি আপ্পারাও এসে গেছে কফিমাগ হাতে নিয়ে সপার্ষদ।
ভিসি আপ্পারাও এসে গেছে কফিমাগ হাতে নিয়ে সপার্ষদ।

 

'উদ্দেশ্যের ঘুম' প্রতিবাদ উপাচার্যের সামনে।
প্রতিবাদী ঘুম — উপাচার্যের সামনে।

 

ঘুরে দেখছে উপাচার্য। পাশে পুলিশ।
ঘুরে দেখছে উপাচার্য। পাশে পুলিশ।

 

উপাচার্যের বাণী না শুনতে চেয়ে কান চাপা অনুপমা-র।
উপাচার্যের বাণী না শুনতে চেয়ে কান চাপা অনুপমা-র।

 

প্রতিবাদের ডকুমেন্টেশন।
প্রতিবাদের ডকুমেন্টেশন।

সংস্কৃতি ঘুম, প্রতিবাদী ঘুম, রোহিত ভেমুলা, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in