সংবাদমন্থন প্রতিবেদন, ১ জুলাই# দুই ম্যানেজারের মাসিক বেতন কোম্পানির বাকি লেবারদের মোট মাইনের চেয়ে বেশি পিছু হটছে সেজ আমাদের দেশের সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গুলি থেকে রপ্তানি কমছে। সরকারি পরিসংখ্যান তেমনই বলছে। তাই সরকার থেকে এই অঞ্চলগুলি, যেগুলি এখনই প্রায় কোম্পানিগুলির রামরাজত্ব, সেখানে কোম্পানিগুলিকে আরও বেশি সুযোগসুবিধা দেওয়া যায় সে বিষয়ে ভাবনা চিন্তা চলছে। […]
নোনাডাঙার বস্তিবাসীদের ধরনায় পুলিশের লাঠি, গ্রেপ্তারি, বার বার পুলিশি হেফাজত
নোনাডাঙার বস্তিবাসী এবং উচ্ছেদবিরোধী কর্মীরা ফের পুলিশি নিপীড়নের শিকার হল। গত ২০ জুন মজদুর ও শ্রমিক কলোনির বাসিন্দাদের সুষ্ঠ পুনর্বাসন, এবং নাগরিক পরিষেবার দাবি নিয়ে ধর্মতলায় একটি অবস্থান ধরনার আয়োজন করে উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সকাল থেকে চলা ধরনা ঘিরে ছিল ব্যাপক পুলিশ বাহিনী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশের মাধ্যমে খবর পাঠান, সরকার নোনাডাঙার বস্তিবাসীদের সঙ্গে বসতে […]
রাওয়াতভাটা পরমাণু প্রকল্পে তেজস্ক্রিয় বিকিরণ, শিকার ৩৮ শ্রমিক
রাজস্থানের রাওয়াতভাটা পরমাণু প্রকল্পে ২৩ জুন ট্রিটিয়াম নিঃসরণ হয়েছে এবং এর ফলে ভারী জল ও ট্রিটিয়াম সরবরাহ ব্যবস্থায় কর্মরত ৩৮ জন শ্রমিক বিকীরণের শিকার হয়েছে। প্রকল্পের পাঁচ এবং ছয় নম্বর ইউনিটের স্টেশন ডিরেক্টর বিনোদ কুমার বলেছেন, ৩ জন শ্রমিক ণ্ণস্বাভাবিকের থেকে অতিরিক্ত’ ট্রিটিয়াম বিকিরণের মধ্যে পড়েছে। যদিও পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু বিরোধী কর্মী সুরেন্দ্র গাডেকর […]
বর্ষার মুখে নোনাডাঙায় মৌখিক ‘সরকারি’ প্রস্তাব
জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই নোনাডাঙায় উচ্ছেদ হয়ে ফের ঘর বানিয়ে থাকা বস্তিবাসীদের টিঁকে থাকার লড়াই এক নতুন জটিলতার মুখোমুখি হয়েছে। বর্ষা আসছে, অথচ গোটা মাঠটি ঘিরে ফেলা হয়েছে পাঁচিল দিয়ে। পাঁচিল গভীর এবং তাতে জল বেরোনোর জায়গা নেই। তাই মজদুর পল্লী ও শ্রমিক কলোনির মানুষদের আশঙ্কা, বর্ষাকালে এই মাঠের মধ্যে থাকা যাবে কী […]
তিন সরকারি কর্মচারীর লাগাতার অনশন ; নিছক দাবি নয়, খোদ আন্দোলনই এক নতুন বার্তা দিচ্ছে শ্রমজীবীদের
খোদ রাইটার্স বিল্ডিংয়ে ২২ দিন টানা অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনজন রাজ্য সরকারি কর্মচারী। কোনো হেলদোল ছিল না সরকারের। মন্ত্রীরা এবং বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিরা সব জেনেও না দেখার ভান করেছেন, ঠায় মুখে কুলুপ এঁটে বসে থেকেছেন। কারণ অনশনরত কর্মীরা ‘ইউনিটি ফোরাম’ নামে এমন এক সংগঠনের সদস্য, যার চালচুলো নেই, যার পিছনে ডান-বাম-অতিবাম কোনো দলের তকমা নেই। […]
- « Previous Page
- 1
- …
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 32
- Next Page »

সাম্প্রতিক মন্তব্য