• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

বর্ষার মুখে নোনাডাঙায় মৌখিক ‘সরকারি’ প্রস্তাব

June 15, 2012 admin Leave a Comment

জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই নোনাডাঙায় উচ্ছেদ হয়ে ফের ঘর বানিয়ে থাকা বস্তিবাসীদের টিঁকে থাকার লড়াই এক নতুন জটিলতার মুখোমুখি হয়েছে। বর্ষা আসছে, অথচ গোটা মাঠটি ঘিরে ফেলা হয়েছে পাঁচিল দিয়ে। পাঁচিল গভীর এবং তাতে জল বেরোনোর জায়গা নেই। তাই মজদুর পল্লী ও শ্রমিক কলোনির মানুষদের আশঙ্কা, বর্ষাকালে এই মাঠের মধ্যে থাকা যাবে কী করে?
গোদের ওপর বিষফোঁড়ার মতো এই মাঠের মধ্যেই বসানো হয়েছে এক বিশাল পুলিশ তাঁবু — মজদুর পল্লি এবং শ্রমিক কলোনির মাঝখানে। সারাক্ষণ বস্তিবাসীদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পুলিশ, যারা কিছুদিন আগে মারধোর করে দশজন বস্তিবাসীকে তুলে নিয়ে গিয়েছিল।
১৫ জুন নোনাডাঙা মাঠে গিয়ে বস্তিবাসীদের সঙ্গে কথা বলে যা জানা গেল, তা নিম্নরূপ : ১৩ জুন রাতে দুই কলোনির চার-পাঁচজন প্রতিনিধির সঙ্গে ১০৭নং ওয়ার্ডের কাউন্সিলার স্বরূপ ঘোষ কথা বলতে চান। উচ্ছেদ প্রতিরোধ কমিটির পরামর্শক্রমে পঁচাশি জনের একটি তালিকা, তাদের পুনর্বাসন দেবার আর্জি নিয়ে পাঁচজন প্রতিনিধি কাউন্সিলারের সঙ্গে দেখা করতে যায়। কাউন্সিলার জানায়, দশদিনের মধ্যে মাঠটি ফাঁকা করে দিতে হবে। বাইপাসের কাছাকাছি সুভাষপল্লি বস্তির পাশে টিনের ঘরে তাদের আপাতত থাকতে হবে। তিনমাসের মধ্যে পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে তাদের। পরে ১৪ জুন সন্ধ্যেবেলা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে নোনাডাঙার মাঠে এসে বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন। তিনিও ওই একই প্রস্তাব দেন। তবে তালিকার মধ্যে থেকে যাদের নিকট আত্মীয়দের এরই মধ্যে ফ্ল্যাট আছে নোনাডাঙায়, তারা বাদ যাবে, সেকথাও জানানো হয়। সেই সঙ্গেই শর্ত দেওয়া হয় মন্ত্রী এবং কাউন্সিলারের তরফে : বহিরাগত উচ্ছেদবিরোধী কর্মীদের নোনাডাঙায় ঢুকতে দেওয়া যাবে না। ‘উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র ব্যানার খুলে ফেলে শাসকদলের ব্যানার লাগাতে হবে। ১৫ এবং ১৬ জুন শাসক দল এবং সরকারের যে অনুষ্ঠান আছে নোনাডাঙায়, তাতে যোগ দিতে হবে মিছিল করে। মন্ত্রী যখন বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন, তখন কোনো মিডিয়া বা ক্যামেরাধারী কেউই উপস্থিত ছিল না।
এই প্রস্তাব দেওয়ার সময় বস্তিবাসীদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেন, একটু লিখিত দিলে হয় না? সঙ্গে সঙ্গে উত্তর আসে, মন্ত্রী নিজের মুখে বলছে, তার ওপর আবার লিখিত চাই? ‘উচ্ছেদ প্রতিরোধ কমিটি’ তখন মিটিং করে সিদ্ধান্ত নেয়, পরদিন ১৫ জুন মিছিল করে সল্টলেকের কেএমডিএ-র (যাদের নির্দেশেই উচ্ছেদ হয়েছিল) অফিসে যাবে এবং সেখানে বলবে, মন্ত্রী যেন এসব কথা সমস্ত মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন, এবং তারা শর্তহীন পুনর্বাসন চান।
১৫ জুন শুক্রবার সকাল থেকেই নোনাডাঙার মাঠ ঘিরে ফেলে বেশ কিছু বহিরাগত যুবক। অভিযোগ, তারা শাসক দলের আশ্রিত। কেউ কেউ এসে বস্তিবাসীদের ওপর চড়াও হয়। মারধোর করা হয় বস্তিবাসীদের আন্দোলনের স্থানীয় নেতা বাপি মণ্ডল এবং উচ্ছেদ বিরোধী কর্মীদের। এমনকী বস্তিবাসী যুবক ও মহিলারাও এই মারধোরের হাত থেকে রেহাই পায়নি। একই সঙ্গে বাইরে থেকে কেউ মাঠে ঢুকতে গেলে, পাঁচিলের ফাঁক আগলে সেখানে বাধা দিতে থাকে শাসক দলের আশ্রিত এই ঠ্যাঙাড়ে বাহিনী। এই মারধোরের ঘটনা ঘটে পুলিশ ক্যাম্পে উপস্থিত পুলিশ বাহিনীর সামনে। সাময়িক হতভম্ব দশা কাটিয়ে উঠে বস্তির মহিলারা তেড়ে গেলে ওই ঠ্যাঙাড়ে বাহিনী পালিয়ে যায় মাঠ থেকে। কিন্তু পাঁচিল ঘিরে থাকে তারা। বাইরে থেকে কেউ ঢুকতে গেলে আগ্রাসীভাবে বাধা দিতে থাকে। আমাদের কাগজের প্রতিনিধি শ্রীমান চক্রবর্তী মাঠের মধ্যে ঢুকতে গেলে তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওই ঠ্যাঙাড়েরা। সাংবাদিক পরিচয়কে আমলই দেয়নি তারা। পরে তিলজলা থানায় অভিযোগ জানানো হয় ‘সংবাদমন্থন’-এর পক্ষ থেকে।
এই আক্রমণে প্রতিরোধ কমিটির কেএমডিএ অফিসে মিছিল করে যাওয়ার পরিকল্পনাও বাতিল হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নোনাডাঙার মাঠ ঘিরে উত্তেজক পরিস্থিতি রয়েছে।

শমীক সরকার, নোনাডাঙা, ১৫ জুন। মাঠের মধ্যে আশঙ্কিত বস্তিবাসীদের ছবি ১৫ জুন দুপুরে প্রতিবেদকের তোলা

শিল্প ও বাণিজ্য উচ্ছেদ, নোনাডাঙ্গা, পুনর্বাসন, বস্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in