সুপর্না, বাবুবাগান রেলকলোনি, ৩০ জুন# ঢাকুরিয়া বাবুবাগান রেলকলোনিতে জলের খুব সমস্যা। এখানে আগে কল খুলতেই সবসময় গার্ডেনের জল (পরিশ্রুত জল, পানীয় ও রান্নাবান্নার জন্য) আসতো। তারপর আসতে আসতে গার্ডেনের জল আসা বন্ধ হয়ে যায়। তারপর একদিন সম্পূর্ণ জল আসাই বন্ধ হয়ে যায়। পাড়ার সবাই জলের সমস্যার কথা কাউন্সিলরকে জানালে তখন তিনি রোজ জলের গাড়ি পাঠাতেন। […]
বর্ধমানে জলাভূমি বাঁচাতে গিয়ে কাউন্সিলরের প্রত্যক্ষ মদতে বেনজির শারীরিক নির্যাতনের শিকার তরুণী, অভিযুক্তরা অধরা
সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ জুন# বর্ধমানের একটি পুরনো জলাভূমির একটি অংশ ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আর একটি অংশ ব্যক্তিগত সম্পত্তি। ওই ব্যক্তিগত আওতায় থাকা অঞ্চলে নয়া কাঠামো নির্মাণের তোরজোর চলছিল। তার মধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জলাভূমির অংশেও অফিসারদের জন্য একটি কোয়ার্টার বানানোর কথা ঘোষণা করে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ওই জলা বাঁচাতে চেয়ে জলাভূমি সংলগ্ন এলাকার বাসিন্দা ঊর্মি […]
পুরনো কায়দাতেই সাইকেল পাকড়াও করে একশ’ টাকা জরিমানা নিচ্ছে পার্ক স্ট্রিট থানা
শমীক সরকার, কলকাতা, ১৫ মে# সাইকেলের ওপর জুলুম জারি কলকাতা পুলিশের। ১১ মে সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ বলাই চক্রবর্তী রফি আহমেদ কিদোয়াই রোড এবং পার্ক স্ট্রীটের ক্রসিং-এ সিগন্যাল-এ দাঁড়িয়েছিলেন সাইকেল নিয়ে। এমন সময় সাদা পোশাকের একজন পুলিশ তাকে বলে সাইকেলটা নিয়ে মোড়ের উল্টোদিকে একটু অন্ধকার জায়গায় আসতে। সেখানে একজন পোশাক পরিহিত ট্রাফিক পুলিশ সাইকেলটা দাঁড় […]
মোবাইল টাওয়ার দূষণ প্রতিরোধে সভা, আন্দোলন পরিচালনার কমিটি গঠন
অমলেন্দু সরকার, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, কলকাতা, ২৯ এপ্রিল# ‘২০০৭ সাল। হাওড়ার বালি অঞ্চলে দুর্গাপুর পল্লীমঙ্গল বালিকা বিদ্যালয়ের ছাদে মোবাইল টাওয়ার বসছে। পরিবেশ সচেতন কিছু মানুষ বিষয়টা নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানালো। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অসহায়তা প্রকাশ করে। কারণ, এ ব্যাপারে তাদের কোনো গাইডলাইন নেই। তখন আমরা উদ্যোগ নিয়ে কেন্দ্রশাসিত দিল্লির ‘মোবাইল টাওয়ার স্থাপন […]
‘জাতীয় নদী-সংযোগ প্রকল্প আসলে নদীগুলিকে বহুজাতিক কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা’
নদী-সংযোগ প্রকল্পের বর্তমান অবস্থা এই বছরের (২০১৫) ১৩ এপ্রিল নতুন করে একটি ‘নদী-সংযোগের জন্য টাস্ক ফোর্স’ তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে আছেন বি এন নাভালাওয়ালা, যিনি গুজরাট সরকারের মুখ্যমন্ত্রীর জল বিষয়ক পরামর্শদাতা ছিলেন। আগে একটি টাস্ক ফোর্স তৈরি হয়েছিল কেন্দ্রে বাজপেয়ী সরকারের আমলে, ২০০২ সালের ডিসেম্বর মাসে। তার মাথায় ছিলেন সুরেশ প্রভু, বর্তমানে যিনি রেলমন্ত্রী। […]
- « Previous Page
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 18
- Next Page »





সাম্প্রতিক মন্তব্য