• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘আমরা ভেবেছিলাম বন্ধন ব্যাঙ্ক হচ্ছে, এবার আমাদের পার্মানেন্ট করা হবে’

September 21, 2015 Editor SS 1 Comment

১৩ সেপ্টেম্বর, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী#

আমি ২০১১ সালের মাঝামাঝি বন্ধন মাইক্রোফাইনান্স কোম্পানিতে যুক্ত হই। পশ্চিমবঙ্গের পাঁচটা শাখায় বদলি হয়ে কাজ করার পর আমি ঝাড়খণ্ডের একটা শাখায় বদলি হই। ২০১৪ সালের এপ্রিল নাগাদ বন্ধন ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি আর লাইসেন্স পায়। ব্যাঙ্ক হিসেবে চালু হয় ২৩ আগস্ট ২০১৫-তে। প্রায় ছশো শাখা খোলার কথা, আর দু-মাসের মধ্যেই সব হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ছাড়া ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতে এর শাখা আছে। আমি শুনেছি ২০০১ সালে হাওড়ার লিলুয়া থেকে বন্ধন শুরু হয়েছিল।

চার বছর ধরে কাজ করার পর ওরা বলছে যে আমাদের কন্ট্রাক্টে রাখবে। কাজ অনুযায়ী পারলে আমাদের পার্মানেন্ট করা হবে। যদি কাজ সেরকম না থাকে তাহলে আমাদের বাড়ি চলে যেতে হবে। চার-পাঁচ বছর ধরে যারা কাজ করছে, স্বভাবতই তারা জিজ্ঞেস করেছে যে কেন আমাদের পার্মানেন্ট করা হচ্ছে না? ওরা বলছে, এটাই এখন নিয়ম হয়েছে, অন্যান্য সুযোগ-সুবিধা আপনারা পাবেন। ফিল্ড লেভেলে ডিভিশনাল ম্যানেজার পার্মানেন্ট। ওটা একটা ক্যাটেগরি। আমরা যারা ডিএসসি ক্যাটেগরিতে আছি শাখাগুলোতে, যেখানে ১০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ডিপোজিট রাখা যায়, তাদের আপাতত কন্ট্রাক্টে থাকতে হবে। তার ওপরে ব্যাঙ্ক, সেখানে স্টাফরা পার্মানেন্ট। বিহারে একটা শাখায় শুনেছি গণ্ডগোল হয়েছে। কন্ট্রাক্টে সই করানোর জন্য জোর-জবরদস্তি করার সময় কথা কাটাকাটি করতে করতে হাতাহাতি হয়ে যায়। কিছু কিছু শাখায় ঘুরিয়ে ফিরিয়ে একজন একজন করে ডেকে কন্ট্রাক্টে সই করানো হচ্ছে। আমাদের শাখায় রিজিওনাল ম্যানেজারের কাছে কন্ট্রাক্ট ফর্ম এসে গেছে, আমাদের এখনও সই করানো হয়নি।

আমরা ভেবেছিলাম বন্ধন ব্যাঙ্ক হচ্ছে, আমরা এতদিন কাজ করছি, আমাদের পার্মানেন্ট করা হবে। কিন্তু সেটা হল না।

  •  

শিল্প ও বাণিজ্য ঠিকা শ্রমিক, বন্ধন ব্যাঙ্ক, মাইক্রোফাইনান্স, স্থায়ী শ্রমিক

Comments

  1. প্রতিভা সরকার says

    September 21, 2015 at 1:10 pm

    আপনাদের দাবীর ন্যায্যতা নিয়ে কোন সন্দেহ নেই।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in