• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

দিনের শেষে চাষি তার ফসলের দাম বলতে পারবে না বুক ঠুকে। ব্যবসাদারই সব ঠিক করবে

December 14, 2020 admin Leave a Comment

আলু খুব যত্নের গাছ তো। একটা জমিতে ধসা লাগলে আশেপাশের সব জমিতে ছড়িয়ে যায়। করোনার মত। ওষুধের খরচাটা বিশাল। এমনিতেই এবার আলুবীজের দাম চড়া। ফার্স্ট-কাট চার-পাঁচ হাজার টাকা বস্তা। বিঘাতে দুটো থেকে আড়াইটা লাগে। সার বিষ সব কিছু দিয়ে এবছর বিঘাপ্রতি খরচ তিরিশ হাজার টাকা। গতবছর যেটা ছিল কুড়ি-বাইশ হাজারের মধ্যে। এবার সবাই এত আলুর দিকে মন দিয়েছে, যে অন্যান্য সবজির দামও বাড়বে। আর সামনের বার আলুর প্রোডাকশানও বেশি হবে। ফলে চাষি দাম পাবে না। সাধারণ মানুষেরও ফাটবে বাজারে গিয়ে।

বাকি পথটুকু সাবধানে সাইকেল চালাতে চালাতে কানে বাজছিল চা দোকানের আরো নানারকম ছেঁড়া ছেঁড়া কথাবার্তা।      — চাষ কারা করে বলুন তো?—হয় যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা; নয়তো বোকারা’।

কৃষি ও গ্রাম আড়তদার, আলুচাষি, ফড়ে, ফসলের দাম

গ্রামে বাজার নেই, স্কুল নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই। একজনও করোনায় মারা যায়নি এখানে।

December 14, 2020 admin Leave a Comment

শান্ত পাহাড়ের বুকে এখন বুক কাঁপানো গর্জন মেশিনের। বড়ো বড়ো জেসিবি মেশিন দিয়ে পাহাড় কাটা হচ্ছে। দুপাশে হাজার হাজার বৃক্ষ উপড়ে ফেলা হচ্ছে প্রতিদিন। ট্রাকে বোঝাই হয়ে সেই কাটা গুঁড়িগুলো চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। হাইওয়ে তৈরি হচ্ছে। লোকের মুখে জানতে পারি, এই হাইওয়ে যাবে কালিম্পঙ জেলার মধ্য দিয়ে সিকিম-সীমান্তে নাথু-লা পর্যন্ত। ভারত-চীন সীমান্তে যে গোলযোগের কথা আমরা গত কয়েক বছর ধরে শুনছি, সেখানে চীনের সঙ্গে সামরিক মোকাবিলা করার আয়োজনের অঙ্গ এই দীর্ঘ হাইওয়ে। পাকদণ্ডীর মাঝে মাঝেই সরকারি সাবধানবার্তা, ধসপ্রবণ পাহাড় এই বিপুল কর্মযজ্ঞে হয়ে উঠেছে আরও বিপদসংকুল। তবে স্থানীয় মানুষের কাছ থেকে কিছু জানতে পারি না — সেন্ট্রাল থেকে দেশরক্ষার জন্য চার বছরের প্রজেক্ট নেওয়া হয়েছে, এ নিয়ে কে আর কী বলবে

পরিবেশ উত্তরবঙ্গ, করোনা, জীবনযাপন, লকডাউন, সীমান্ত সমস্যা, হাইওয়ে

বাংলার সাধারণ গ্রামীণ মানুষ এখনও জানেন না নয়া কৃষি বিল-এর ক্ষতিকর দিকগুলি কী কী

December 13, 2020 admin Leave a Comment

নেপালগঞ্জের সাপ্তাহিক হাটে এক ভ্যানচালক আমাদের কাছ থেকে একটি প্ল্যাকার্ড সংগ্রহ করে তার ভ্যানে টাঙিয়ে নিলেন। একজন সিকিউরিটি গার্ডের চাকরি করা এবং কয়েক বিঘে ধানজমির মালিক-চাষি উত্তম বৈরাগী সাইকেলে আমাদের কাছে এগিয়ে এসে একটি পোস্টার নিয়ে নিলেন, গলায় ঝুলিয়ে নিলেন। তিনি বললেন, এই আইন সম্পর্কে গ্রামের চাষিরা ওয়াকিবহাল নয়, কিন্তু উনি শুনেছেন, এবং বিপদটা বুঝেছেন। উনি এমনও বললেন, কলকাতায় যখন মিছিল হবে, উনি দলবল নিয়ে আসতে পারেন। নেপালগঞ্জ হাট-এ থিকথিকে ভিড়, তার মধ্যে দিয়ে যাবার সময় একজন আমার সাইকেলের সামনে ছোট্ট প্ল্যাকার্ডে “চাষি বনাম …” লেখা দেখে বলল, “চাষি বনাম কর্পোরেট”, বোড়াল ছাড়িয়ে একজন দেখে বলল, “চাষি বনাম ডট কম?”।

চলতে চলতে

মাইনে বন্ধ কয়েকমাস। প্রতিবাদে নিঃশব্দে সবকিছু থামিয়ে দিয়েছেন কর্ণাটকের সরকারি পরিবহন কর্মীরা।।

December 12, 2020 admin Leave a Comment

গত কয়েকমাস ধরে এখানে পরিবহনকর্মীরা মাইনে পাচ্ছেন না। আসলে এম.এল.এ., এম.পি. এসব কিনতে সব খরচা হয়ে গেছে। কেন্দ্র থেকে জি.এস.টি.র টাকাও পাচ্ছেনা রাজ্য সরকারগুলি। তাছাড়া ইয়েদুরাপ্পার খরচও আছে। এমতাবস্থায় সরকারি বাস ড্রাইভার, কনডাক্টর সকলে মিলে নিঃশব্দে সবকিছু থামিয়ে দিয়েছে।

আন্দোলন গণপরিবহণ, জিএসটি, বাস ধর্মঘট

পেটের দায়ে পাখির রাজ্যে রাজা খোঁজেন চুপিচরের মানুষ। শীতের হাওয়ায় পাখির চোখে পর্যটন।।

December 11, 2020 admin Leave a Comment

চর ধরে অনেকদূর এগোনোর পরে মূল গঙ্গায় নৌকা প্রবেশ করতেই বাবুদা ছোট একটা বাইনোকুলারে চোখ রেখে বলল দাদা কিং বসে আছে, ক্যামেরা রেডি করে ফেলুন। আপনাদের কপাল ভালো, গতকালই যাদের নিয়ে এসেছিলাম তাদের ভাগ্যে জোটেনি। সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হল। রাজার মত বসে আছেন তিনি, এদিক ওদিক চাউনি তার। সে এক অনন্য অনুভূতি। দীর্ঘ সময় ধরে প্রায় তিন চার ঘন্টা নদীর বুকে ছুটে বেড়ালাম কিছু ভালো ছবি ফ্রেমবন্দী করার জন্য। অনেকদিনের শখ এই শিকারি পাখির শিকার করতে দেখার ছবি ফ্রেমবন্দী করার। তা ষোল আনা পূর্ণ হলো পূর্বস্থলী চুপিচরে এসে।

পরিবেশ চরের মানুষ, পরিযায়ী পাখি, পর্যটন

  • « Previous Page
  • 1
  • …
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • …
  • 283
  • Next Page »

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in