জাইতাপুর পরমাণু কেন্দ্রের জন্য জমি হারানো চাষিরা প্রকল্পের জমিতে সম্মিলিতভাবে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে ১৩ জুন শ-খানেক চাষি পরিবার ‘মাদবন মিঠগাভান সংঘর্ষ সমিতি’র নেতৃত্বে জাইতাপুর প্রকল্পের জমির কাছে পৌঁছে স্লোগান দিতে থাকে। তাদের সামলাতে জড়ো করা হয়েছিল হাজার খানেক পুলিশ। তারা ২২ জন প্রতিবাদকারীকে আটক করে ও পরে ছেড়ে দেয়। পাশের সাখরি নাতে […]
ডিজেলের ধোঁয়ায় ফুসফুসে ক্যানসার হয়, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ক্যানসার শাখা, আইএআরসি ১২ জুন জানিয়েছে, ডিজেলের ধোঁয়া থেকে ক্যানসার হয়। বৈজ্ঞানিক গবেষণায় এমনটাই উঠে এসেছে। এর আগে ১৯৮৯ সালে তারা প্রথম জানিয়েছিল, ডিজেলের ধোঁয়া থেকে ক্যানসার হবার ‘সম্ভাবনা আছে’। এবার তারা সরাসরি বলেছে, এ থেকে ক্যানসার হয়। ডিজেলের ধোঁয়া অ্যাসবেসটস, অ্যালকোহল ও অতি বেগুনি রশ্মির মতোই ক্ষতিকর। সম্প্রতি একটি মার্কিন […]
ঘনবসতিপূর্ণ গুহপাড়ার ঘাড়ের ওপর মোবাইল টাওয়ার
ব্রেসব্রিজ জিনজিরাবাজারের কাছে উপেন ব্যানার্জির রোডের ওপর এক ঘনবসতিপূর্ণ ছোট্ট গলি গুহপাড়ায় অনিল দাসের বাড়িতে মোবাইল টাওয়ার বসানো হয়েছে কয়েক বছর আগেই। ইদানীং সেই টাওয়ারের কুপ্রভাব নিয়ে সরব হয়েছে পাড়ার মহিলারা। তাদেরই উদ্যোগে এক মাস আগে স্থানীয় থানা এবং কাউন্সিলারের (মেয়র শোভন চট্টোপাধ্যায় এই ওয়ার্ডের কাউন্সিলার) কাছে গণস্বাক্ষর করে প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি রাতেরবেলায় ওই […]
বার্লিনে লক্ষাধিক মানুষ সাইকেল র্যালিতে শামিল
এই রবিবার ৩ জুন বার্লিন শহরে যত না গাড়ি ছিল, তার চেয়ে অনেক বেশি সাইকেল ছিল। এক লক্ষেরও বেশি লোক সেদিন সাইকেল নিয়ে বেরিয়েছিল বার্লিন শহরে। প্রতি বছর এই দিন বার্লিনে সাইকেল র্যালি হয়। আয়োজন করে জার্মান সাইকেল অ্যাসোসিয়েশন বা এডিএফসি। এই বছরের র্যালিটা সবচেয়ে বড়ো হয়েছিল। ১৯টা বড়ো রাস্তা দিয়ে লোকে এক হাজার কিলোমিটার […]
কোচবিহার শহরতলীতে অদ্ভুত চুরি
কোচবিহার শহরতলিতে চোরের উৎপাত বেশ বেড়ে গেছে। মাঝে মাঝে দুঃসাহসী ডাকাতির ঘটনাও ঘটছে। কায়দাটা অনেকটা সিরিয়াল কিলিং-এর মতো সিরিয়াল চুরি। ভয়ে সিঁটিয়ে থাকতে হচ্ছে। বিশেষত খাগড়া বাড়ি সংলগ্ন এলাকার মানুষদের। একত্রিশ নম্বর জাতীর সড়ক খাগড়া বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পড়ে রাজার হাট, মধুপুর ধাম মোড়, মধুপর প্রভৃতি এলাকা। দিনের বেলায় ঘুরতে দেখা যাচ্ছে অনেক […]
- « Previous Page
- 1
- …
- 257
- 258
- 259
- 260
- 261
- …
- 283
- Next Page »


সাম্প্রতিক মন্তব্য