• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

ঘনবসতিপূর্ণ গুহপাড়ার ঘাড়ের ওপর মোবাইল টাওয়ার

June 14, 2012 admin Leave a Comment

ব্রেসব্রিজ জিনজিরাবাজারের কাছে উপেন ব্যানার্জির রোডের ওপর এক ঘনবসতিপূর্ণ ছোট্ট গলি গুহপাড়ায় অনিল দাসের বাড়িতে মোবাইল টাওয়ার বসানো হয়েছে কয়েক বছর আগেই। ইদানীং সেই টাওয়ারের কুপ্রভাব নিয়ে সরব হয়েছে পাড়ার মহিলারা। তাদেরই উদ্যোগে এক মাস আগে স্থানীয় থানা এবং কাউন্সিলারের (মেয়র শোভন চট্টোপাধ্যায় এই ওয়ার্ডের কাউন্সিলার) কাছে গণস্বাক্ষর করে প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি রাতেরবেলায় ওই টাওয়ারের কাছে কিছু লোক মাটি খুঁড়ে কাজ করতে এলে স্থানীয় মহিলারা বাধা দেয়। আজ এখানে এক ঘরোয়া আলোচনাসভায় বিজ্ঞানী শুভাশিস মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি মোবাইল টাওয়ার এবং মোবাইল হ্যান্ডসেট থেকে যে অদৃশ্য রশ্মির বিকিরণ হয়, তার প্রভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। তাই মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে কী কী আইনগত ব্যবস্থা নেওয়া অবশ্য প্রয়োজন, তাও এই আলোচনায় উঠে আসে। এই অদৃশ্য রশ্মি মাইক্রোওয়েভ থেকে যেসব ক্ষতি মানুষ ও প্রকৃতির ওপর হয়, সে সম্পর্কে অবহিত থাকলে কীভাবে আমরা প্রাত্যহিক জীবনে সতর্কতা অবলম্বন করতে পারি, সেটাও আলোচনা হয়।

জিতেন নন্দী, ১৪ জুন। ছবি বিতর্কিত মোবাইল টাওয়ারের, প্রতিবেদকের তোলা

পরিবেশ জবর খবর, বিকিরণ, মোবাইল, মোবাইল টাওয়ার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in