মিত্রা চট্টোপাধ্যায়, কলকাতা, ১১ সেপ্টেম্বর# কলকাতার অন্যতম সুপরিকল্পিত উপনগরী সল্টলেক। স্বচ্ছল মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বাস। সাজানো বাড়ি। পার্ক। তবু ডেঙ্গুর প্রকোপ সেখানেই বেশি। এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত এখানকার মানুষ। ২২৫টি ঘরে ডেঙ্গুর লার্ভা। আগস্টের শুরু থেকেই ঘরে ঘরে জ্বর। রক্তপরীক্ষার (Dengu NS1 Antigen) প্রাথমিক পর্যায়েই ৮০ শতাংশ লোকের দেহে ধরা পড়তে লাগল ডেঙ্গুর উপস্থিতি। […]
১০ সেপ্টেম্বর কুডানকুলামে কী ঘটেছিল ?
ডায়ানিউক ডট অর্গ ওয়েবসাইটে প্রকাশিত বয়ান অনুসরণে, সম্পাদনা ও অনুবাদ শমীক সরকার, ১১ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনের সরাসরি খবর এখানে# ১০ সেপ্টেম্বর সকালেই সশস্ত্র পুলিশ চলে আসে আন্দোলনকারীদের নাকের ডগায় এনং সকাল ১০.৩০ নাগাদ একদফা লাঠিচার্জ শুরু করে। কিছুটা ধস্তাধস্তি হওয়ার পর পুলিশ সংবরণ করে। কিন্তু ব্যাটনধারী পুলিশের সংখ্যা বাড়তে থাকে। সামনের সারিতে […]
বজবজ রোড বাড়াতে জিনজিরাবাজারে দোকান ভাঙার লিখিত হুমকি
অমিতা নন্দী, মহেশতলা, ৬ সেপ্টেম্বর# ব্রেসব্রীজের কাছে জিনজিরাবাজারে যে অংশ বজবজ রোডের বাঁদিকে ছিল, সেখানকার দোকানিরা মহেশতলার পুরসভার চেয়ারম্যানের মৌখিক নির্দেশে রাস্তার উল্টোদিকে অন্য একটি কারখানার লিজ নেওয়া জমিতে গেট ভেঙে ঢুকে পড়ে বছরখানেক আগে। বজবজ রোড সম্প্রসারণের জন্য নাকি এটা দরকার ছিল, অর্থাৎ সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বেসরকারি জমি দখল করা হল। যে […]
জঙ্গলমহলের বেলিয়া গ্রামে শিক্ষক দিবস পালন
অলোক দত্ত, বেলিয়া, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর# ১৯৮০ সালে প্রয়াত হয়েছেন এই অঞ্চলের তৎকালীন আদর্শ শিক্ষক মানিক চন্দ্র পাল। তাঁর একটা ছবিও উদ্যোক্তারা জোগাড় করতে পারেননি, হাজার চেষ্টা করেও। তবু তাঁকে স্মরণ করেই ঝাড়গ্রাম শহর থেকে কমবেশি বারো কিমি দূরে জঙ্গলমহলের বেলিয়া গ্রামের মানুষজনেরা শিক্ষকদিবস আজ পালন করলেন বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। আন্তরিকতার ও শ্রদ্ধার বিনম্রতায়, […]
চা … এ-ই-চা …
জিতেন নন্দী, বজবজ, ৩১ আগস্ট# প্রায় দু-বছর ধরে ভাবছি ওঁর সঙ্গে একটু কথা বলব। কিন্তু ওঁর ফুরসত কোথায়! শিয়ালদা স্টেশনে বজবজ লোকাল ঢোকে। আমরা হুড়মুড় করে কামরায় উঠে বসার জায়গা ম্যানেজ করি। যারা নিত্যযাত্রী এবং তাস খেলার প্লেয়ার, তারা পার্টনারদের জন্য জায়গা বুক করে নেয়। ইতিমধ্যে ঢুকে পড়ে চা … এ-ই-চা …, কাঁচি হাতে চানাচুর-কটকটি-ডালমুট-ঝুড়িভাজা, […]
- « Previous Page
- 1
- …
- 233
- 234
- 235
- 236
- 237
- …
- 283
- Next Page »


সাম্প্রতিক মন্তব্য