• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

জঙ্গলমহলের বেলিয়া গ্রামে শিক্ষক দিবস পালন

September 5, 2012 admin Leave a Comment

অলোক দত্ত, বেলিয়া, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর#

১৯৮০ সালে প্রয়াত হয়েছেন এই অঞ্চলের তৎকালীন আদর্শ শিক্ষক মানিক চন্দ্র পাল। তাঁর একটা ছবিও উদ্যোক্তারা জোগাড় করতে পারেননি, হাজার চেষ্টা করেও। তবু তাঁকে স্মরণ করেই ঝাড়গ্রাম শহর থেকে কমবেশি বারো কিমি দূরে জঙ্গলমহলের বেলিয়া গ্রামের মানুষজনেরা শিক্ষকদিবস আজ পালন করলেন বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। আন্তরিকতার ও শ্রদ্ধার বিনম্রতায়, আর জাঁকজমকের অপ্রতুলতায়।
অতি সাধারণ মঞ্চ। শতরঞ্চি, চেয়ার ও বৈদ্যুতিক আলোর যথেষ্ট জোগাড় নেই। এই সমস্ত বাধা উপেক্ষা করে বেলিয়া গ্রামের ও সন্নিহিত অঞ্চলের মানুষজন গাছের তলার বেদি, ইঁটের পাঁজা আর স্কুল প্রাঙ্গণের মধ্যে চলাচলের জন্য যে একফুট উঁচু রাস্তা আছে, সেই সব জায়গায় বসে দাঁড়িয়ে সকাল থেকে শুরু করে রাত সাড়ে দশটা-এগারোটা পর্যন্ত উপভোগ করলেন, সক্রিয় যোগদান করে কানায় কানায় ভরিয়ে তুললেন এই অনুষ্ঠানটিকে।
যা যা অনুষ্ঠিত হয়েছে :

  • রক্তদান করেছেন একান্ন জন। (এতদ অঞ্চলের এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক রক্তদাতা)
  • শিশুরা ও অঙ্গনওয়ারির আবালবৃদ্ধবনিতা দুপুরের পংক্তি ভোজনে বসে সানন্দে জমিয়ে গরম গরম খিচুড়ি খেয়েছেন।
  • প্রয়াত মাণিক চন্দ্র পালের সমসাময়িক ও পরবর্তীকালের শিক্ষকগণ, তাঁর ছাত্র-গুণমুগ্ধরা এই আদর্শ শিক্ষকের পাঠদান পদ্ধতি, ছাত্রদের প্রতি দায়িত্ববোধ, আন্তরিকতা ও তাঁর জীবনযাত্রার সরল ও পরোপকারী দিকগুলি আলোচনা করে।
  • পাইক-নৃত্যগুরু শ্রী কালীপদ কালিন্দী ও ‘মন্থন’ পত্রিকার সম্পাদক শ্রী জিতেন নন্দীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
  • কলকাতা থেকে আসা শিল্পীদের পাশাপাশি আঞ্চলিক কবি-শিল্পীরাও গান ও আবৃত্তি করেছেন। এ অঞ্চলের যে সমস্ত গীতিকার ও শিল্পী রয়েছে, তাদের সৃষ্ট গান বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে।
  • ঝাড়গ্রাম শহরের আনন্দম নাট্যদল তাদের ‘অরণ্য-সংবাদ’ নাটকটি উপস্থাপনা করেছে।

লোকগান শিল্পী শ্রী হারাধন জালের সুযোগ্য নেতৃত্বে বেলিয়া গ্রাম তিরিশ বছর পরে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করল।

সংস্কৃতি কালীপদ কালিন্দী, জামবনি, ঝাড়গ্রাম, শিক্ষকদিবস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in