ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরামের প্রেস বিজ্ঞপ্তি থেকে, ৫ মে# দক্ষিণ ভারতের মৎস্যজীবীদের অধিকার আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ টমাস কোচারি কেরালার ত্রিবান্দ্রমের একটি চার্চে ৩ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১১ ভাই বোনের মধ্যে একজন কোচারি কেরালায় জন্মগ্রহণ করেছিলেন, তারপর খ্রীষ্টান ধর্ম প্রতিষ্ঠানের হয়ে ১৯৭১ সালে তিরিশ বছর বয়সে রায়গঞ্জে বাংলাদেশি উদ্বাস্তুদের মধ্যে সেবামূলক কাজ শুরু করেন। […]
আমি কেবল আমার চেনা সাংবাদিকদের সঙ্গেই কথা বলি, বললেন কুডানকুলাম প্ল্যান্টের স্টেশন ডিরেক্টর
নিত্যানন্দ জয়ারামন-এর ফেসবুক স্ট্যাটাস আপডেট থেকে, ১৪ মে# ১৪ মে কুডানকুলাম পরমাণু প্রকল্পের স্টেশন ডিরেক্টর আর এস সুন্দরের সঙ্গে মোবাইল ফোনে (৯৪৪৩৩৫০৭০৬) বাক্যালাপ, বিকেল ৩টে ৪০ মিনিটে : নিত্যানন্দ জয়ারামন : হেলো স্যার, আমি নিত্যানন্দ। আমি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। আমি ফোন করছি এটা জানার জন্য যে নাগেরকয়েলের কৃষ্ণ কুমার হাসপাতালে যে শ্রমিকরা ভর্তি হয়েছে তারা […]
কালবৈশাখীর রোষের মুখে দাঁড়িয়ে সরবেরিয়াতে গ্রামের শতাধিক মানুষের স্বেচ্ছায় রক্তদান
শোভা কুণ্ডু, সরবেরিয়া, ৪ ঠা মে, ২০১৪# ‘সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের পরিচালনায় আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা সকলে এসে রক্তদান করুন। আপনার রক্তে আরেকটা জীবন বাঁচবে। রক্তদান মহৎ দান।’ — ৩ মে বিকেল পাঁচটার সময় এই প্রচারটি শিশুকন্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল সরবেরিয়ার গ্রাম থেকে গ্রামান্তরে। সরবেরিয়ার ‘সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল, ৪ মে হাসপাতাল […]
কুডানকুলাম পরমাণু চুল্লিটিতে টারবাইন সংলগ্ন ভালভ ফেটে ৬ শ্রমিক গুরুতর আহত
সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ মে# কুডানকুলাম পরমাণু চুল্লিটি (এক নম্বর) ভালোই বিদ্যুৎ উৎপাদন করছে বলে সেখানকার কর্তৃপক্ষ এবং ভারতের পরমাণু বিদ্যুৎ কর্তৃপক্ষ দাবি করে আসছে। এই মাসেই তার নাকি ‘পূর্ণাঙ্গ ক্ষমতা’য় বিদ্যুৎ উৎপাদন করার কথা। অথচ, আজই দুপুর বারোটা দশ নাগাদ এক নম্বর চুল্লির বাষ্প টারবাইনের কাছে একটি ভালভ ফেটে উষ্ণ জল নির্গত হয়ে ৬ জন […]
‘জানি না তো, মাটির কলসি ছুঁয়ে ফেলেছি; সে কলসি তো আছড়ে ভেঙে ফেললই …’
কৃষ্ণেন্দু মণ্ডল, ব্যাতাইতলা, শিবপুর, ২৫ এপ্রিল# আমাদের পাড়ায় শওকত-দা, শওকত আলির দীর্ঘদিনের সেলুন। নিজের হাতেই চুল-দাড়ি কাটেন। শান্তশিষ্ট ভদ্র মানুষ। মাঝবয়স পেরিয়েছেন। স্ত্রী নেই, ছেলে-বউ, মেয়ে নিয়ে তাঁর ঘর সংসার। ওঁর বাড়ি মজফফরপুর, বিহার। সত্তরের দশক থেকে বাংলায়। সেদিন চুল কাটতে গিয়ে ভোটের কথা তুলতেই বললেন, ‘আর বলবেন না। আমার ভোটার কার্ডে কী করেছে দেখুন!’ […]
- « Previous Page
- 1
- …
- 105
- 106
- 107
- 108
- 109
- …
- 283
- Next Page »





সাম্প্রতিক মন্তব্য