• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

কালবৈশাখীর রোষের মুখে দাঁড়িয়ে সরবেরিয়াতে গ্রামের শতাধিক মানুষের স্বেচ্ছায় রক্তদান

May 15, 2014 admin Leave a Comment

শোভা কুণ্ডু, সরবেরিয়া, ৪ ঠা মে, ২০১৪#

sarberia

‘সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের পরিচালনায় আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা সকলে এসে রক্তদান করুন। আপনার রক্তে আরেকটা জীবন বাঁচবে। রক্তদান মহৎ দান।’
— ৩ মে বিকেল পাঁচটার সময় এই প্রচারটি শিশুকন্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল সরবেরিয়ার গ্রাম থেকে গ্রামান্তরে।
সরবেরিয়ার ‘সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল, ৪ মে হাসপাতাল প্রাঙ্গনে। এটা তাদের ১৩ তম রক্তদান শিবির। কলকাতা থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগণার প্রান্ত সীমায় সরবেরইয়া গ্রাম। কাছেই সুন্দরবন। গ্রামের মানুষজন হতদরিদ্র। সরকারি উন্নয়নের আওতা থেকে শতযোজন দূরে। সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা সেখানে স্বপ্নের অতীত। এরকম অবস্থায় গ্রামের কিছু উদ্যোগী ও সচেতন মানুষ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই হাসপাতালের প্রাণ পত্তন করেন। পাশে দাঁড়িয়েছিলেন কিছু শহুরে শুভাকাঙ্খী ও ডাক্তার পরিজন। সেই থেকেই পথচলা শুরু। কোনোরূপ সরকারি বা কর্পোরেট হাউসগুলোর সহযোগিতা ছাড়াই, হাসপাতাল কয়েক হাজার মানুষকে স্বল্পব্যয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে।
৩ মে সন্ধ্যে থেকেই আকাশে মেঘের আনাগোনা। দ্রুত মেঘ ঘনীভূত হতেই উঠল ঝড়। বেজে উঠল কালবৈশাখীর দামামা। প্রাকৃতিক দুর্যোগের রোষ আছড়ে পড়ল গ্রামের মানুষের রুজি রোজগারের ওপর। ধান কাটা হয়েছিল আগের দিন। জমিতে বৃষ্টির জল জমে সেই ধান নষ্ট হওয়ার মুখে। এইরকম বিপর্যয়ের সামনে দাঁড়িয়েও গ্রামের ১৩১ জন মানুষ রক্তদান করেছেন এই শিবিরে। রক্তদান মহৎ দান — একথা আমাদের বহুবার শোনা। কিন্তু এই দানকে ঘিরে সরবেরিয়ার মানুষজনদের মধ্যে যে উন্মাদনা, তা আমাদের বারবার মোহিত করে।

শিক্ষা ও স্বাস্থ্য শ্রমজীবী হাসপাতাল, সরবেরিয়া, সুন্দরবন

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in