• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’

February 16, 2021 admin Leave a Comment

কল্লোল রায়। ব্যারাকপুর। ১৫ ফেব্রুয়ারি, ২০২১।#

‘অতুল্য গঙ্গা’ একটা সফর, গঙ্গা পরিক্রমা। মূলত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মানুষেরা এতে রয়েছেন। আমার মনে হয় এটা সরকারের টাকায় হচ্ছে। দুটো ভাগে এটা চলছে : একটা দল পাঁচ কিলোমিটার অন্তর গঙ্গার দূষণ, পিএইচ ইত্যাদি মাপছেন, গাছ লাগাচ্ছেন; আর একটা দলে ছ’জন মতো টানা হেঁটে চলেছেন। সপ্তাহে ছ’দিন করে হাঁটছেন, ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার করে।

৩০ তারিখ আমি আর তাপসদা দেখতে গেলাম। আমাদের ব্যারাকপুরে ধোবিঘাট থেকে গান্ধি সংগ্রহশালার দিকে এগোলে বাঁহাতে সেনাবাহিনীর কোনো একটা মেসে ওঁরা সেদিনের জন্য ছিলেন। সকাল ছ-টায় ওঁরা হাঁটা শুরু করেন। পরে অন্যরা বেরিয়ে অন্য কাজগুলো সারেন। ১৫ ডিসেম্বর ২০২০ এলাহাবাদ থেকে এই পরিক্রমা শুরু হয়েছে। ২০২১ সালের ১৫ আগস্ট অবধি চলবে, শেষ হবে প্রয়াগেই। প্রতিদিন শুরুতে ওঁরা গঙ্গা-শ্লোক পাঠ করে রওনা দেন। বিভিন্ন বয়সের মানুষ এই দলে রয়েছেন, একজন মহিলাও রয়েছেন। ২৩ বছর বয়সের একজন ছাত্র আছে, একজন টিভি-সাংবাদিকও রয়েছেন। আমরা কর্নেল মাইক নামে একজনের সঙ্গে কথা বললাম। বাইরের কেউ ওঁদের সঙ্গে হাঁটতে পারে। একদিন ব্যাপার না, কিন্তু টানা যোগ দিতে গেলে তাকে একটা প্র্যাকটিশ মডিউলের মধ্যে দিয়ে গিয়ে শারীরিকভাবে ফিট প্রমাণ করতে হবে।

২০ ডিসেম্বর ব্যারাকপুর “পরিবেশ বান্ধব মঞ্চ” এবং “নদী বাঁচাও জীবন বাঁচাও”- এর যৌথ আয়োজনে একটি সেমিনারে দেবাশীষ সেনগুপ্ত,তাঁর প্রথম প্রকাশিত  খসড়া নদী মানচিত্র খুলে বিস্তারিত ভাবে জানালেন গঙ্গা অববাহিকায় নদী-প্রকল্প এবং বাঁধ গুলির অবস্থান।

কথা বলে জানলাম, মূল বিষয়টা হল রিজুভিনেটিং গঙ্গা অর্থাৎ গঙ্গার তারুণ্য বা সজীবতা ফিরিয়ে আনা। এটা তো বর্তমান ভারতে দাঁড়িয়ে বেশ কঠিন কাজ, যেখানে এত বাঁধ হচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে এবং আরও নদী-বিরোধী কাজ হয়ে চলেছে। এ নিয়ে কথা বলার সুযোগ সেদিন ছিল না। গঙ্গা নিয়ে যে হরিদ্বারের মাতৃ সদন আশ্রমে দীর্ঘ সময় ধরে একটা কাজ চলছে, সন্ন্যাসিরা আন্দোলন করে প্রাণ দিয়েছেন, এসব বিষয় ওঁদের নজরে আছে বলে মনে হল না। কথা বলা হয়নি। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে সফর করছেন, এর কি কোনো রিপোর্ট প্রকাশ করা হবে? — এটা কোথায় জমা করবেন? ওঁরা বললেন — পিএমও-তে; অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে। — এটা কি আম জনতার কাছে প্রকাশ করবেন? — হ্যাঁ সেটাও করব।

২০২০ থেকে ২০৩০ পর্যন্ত দু-দফায় এরকম পরিক্রমা করার কথা আছে। বহু খ্যাতিমান মানুষ এই প্রকল্পে রয়েছে। এর মধ্য দিয়ে একটা সাধারণ সচেতনতাও তৈরির ব্যাপার রয়েছে। কিন্তু আম জনতার কাছে এটা কীভাবে আসবে বুঝতে পারলাম না।  সবাই যে এটা জানে সেরকম মনে হল না। ব্যারাকপুরেও লোকে তেমন জানে না। ওঁরা নিজেদের দলের মধ্যেই আবদ্ধ আছেন বলে মনে হল। যেখানে ‘নমামি গঙ্গে’র বাইশ হাজার কোটি টাকার প্রকল্প চলছে এতদিন ধরে, তারপর দুষণ তো কমেনি, বরং আরও বেড়েই চলেছে। নিকাশি নালা সাফ করার সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো বহু জায়গায় কাজ করে না। কথা বলে জেনেছি যে এই প্ল্যান্টগুলো কোথায় কোথায় আছে তথা নিচ্ছেন ওঁরা, মিউনিসিপাল নালার জল গঙ্গায় পড়ছে সেটাও দেখেছেন। এই পরিসংখ্যানগুলো দিয়ে যদি একটা ভালো কিছু করবেন মনে করেন, সেটা করা যায়। কিন্তু আমাদের অভিজ্ঞতায় তো তা দেখছি না কোথাও। অত অল্প সময়ে আর কথাবার্তার সুযোগ পাইনি।

পরিবেশ অবিরল ও নির্মল গঙ্গা, গঙ্গা দূষণ, সফর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in