• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

অপ্রতিনিধিত্ব

April 17, 2015 admin Leave a Comment

কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিস্তীর্ণ শহরাঞ্চলে পুরভোট। এই ভোটে শহরের মানুষ তাদের প্রতিনিধি ঠিক করে, যারা তাদের হয়ে পুর-পরিষেবা দেখভাল করবে। অর্থাৎ এই ভোটের সঙ্গে শহরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের খুব নিবিড় যোগাযোগ।
এবারে নির্বাচনে প্রার্থীপদের জন্য মনোনয়ন দেওয়া শেষ হতেই দেখা গেল, অন্তত তিনটি পুরসভার ভোটেরই দরকার নেই, কারণ রাজ্যের শাসক দল ছাড়া অন্য কোনো দলের প্রার্থীই নেই। কলকাতা পুরসভার ফলে শাসক দল নিরঙ্কুশভাবে জিতবে, তা মনোনয়ন জমা দেওয়ার পরেই জানিয়ে দিল রাজ্যের সবচেয়ে বড়ো মিডিয়া, তথাকথিত ‘জনমত সমীক্ষা’র নামে। ভোটের প্রচারে বেরোনোর আগেই প্রার্থীদের ছবিওয়ালা বড়ো বড়ো ফ্লেক্স, শাসক দলের চ্ছ্রউন্নয়ন’-এর ফিরিস্তি দেওয়া ব্যানারে ছেয়ে গেল শহরগুলো। বড়ো বড়ো বিরোধী দলগুলো চিটফান্ড কেলেঙ্কারি, ছবি দুর্নীতি, নারী নির্যাতন প্রভৃতি মিডিয়া বাহিত ‘ইস্যু’ নিয়ে পথসভা জমিয়ে দিল।
একথা ঠিকই, পানীয় জল, নিকাশি, জল জমে যাওয়া, বর্জ্য, পুকুর ভরাট, রাস্তাঘাট, হকার প্রভৃতি ইস্যু এল বটে ইতিউতি, কিন্তু ‘রাজনৈতিক’ তরজাতেই বেশি মজল প্রার্থীরা। শহরের বায়ুদূষণ, বৃক্ষনিধন, গাড়ি বেড়ে যাওয়া, বস্তি প্রভৃতি বেশ কিছু বিষয় প্রচারের বাইরেই রইল।
‘রাজনীতি’র ইস্যু সরিয়ে রেখে পরিষেবার বিষয়গুলো সামনে নিয়ে আসা তো এক জিনিস। তার থেকেও আরও গুরুত্বপূর্ণ হল, পরিষেবার বিষয়গুলিতে সাধারণ মানুষের মত নেওয়া। বড়ো দলের প্রার্থীরা কখনোই সেসবে মন দেয়নি, মন দেয় না।
শোনার চেয়ে হাঁক ডাক করে বলার দিকেই তাদের নজর বেশি।

সম্পাদকীয় পুরভোট, রাজনীতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in