• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

হিজাবের আড়ালে এগিয়ে চলার প্রত্যয়

March 14, 2014 admin Leave a Comment

২৮ ফেব্রুয়ারি, শাকিল মহিনউদ্দিন, মেটিয়াবুরুজ#

hijab

গোলগাল চেহারার এক ষোড়শী কিশোরী। মুখে তার দৃঢ় প্রত্যয়ের ছাপ। অক্ষিগোলকের আঁখিতারায় জ্বলজ্বল করছে রঙবেরঙের স্বপ্ন। অক্ষরের পর অক্ষর জুড়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জাল বুনে চলেছে সে। যে জালে ধরা পড়বে সুখের দিন, তার মনের মণিকোঠায় ঝিলিক দিচ্ছে সেই বার্তা। আর সেই বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে কাগজের বুকে ক্ষিপ্রগতিতে ছুটে চলেছে তার ডানহাতের কলম। শেষ হচ্ছে একের পর এক পৃষ্ঠা। পিছনে বা আশেপাশে কোনো উঁকিঝুঁকি নেই। নিঃশব্দে অতি সন্তর্পণে কিশোরী পেরিয়ে যেতে চাইছে সময়ের গণ্ডিকে। ইস্কুলের মাধ্যমিক পরীক্ষার ধাপকে হাসতে হাসতেই পেরিয়ে যেতে চায় এই মেয়ে। এরাই কি জীর্ণ মেটিয়াবুরুজের অধুনা নবজাগ্রত মহিলাসমাজ?
নাম কী? — তাবাসসুম। হেসেই উত্তর দেয় মেয়েটি। মেটিয়াবুরুজের জর্জ আব্দুল বারি হাইস্কুলের ছাত্রী তাবাসসুম। জানতে পারি, ওর বাবার নাম তাজ মোহাম্মদ এহেসান। তিনি এখন রিকশা চালান। গরম পড়লে মেটিয়াবুরুজের রাস্তায় তাঁকে আইসক্রিম বিক্রি করতে দেখা যাবে। বাবাকে নিয়ে কোনো কুন্ঠা নেই তার। রাজাবাগানের বস্তিবাসিনী তাবাসসুম কথাবার্তায় অকপট, পোশাক-পরিচ্ছদে সাদামাটা আর মুখে একটা মুচকি হাসি। মাথায় হিজাব পরিহিতা হলেও সে নিজেকে গুটিয়ে রাখতে চায় না। তাবাসসুম শব্দের অর্থ কী? — মুসকুরাহাট, মানে হাসি। সূর্য ডোবার আগেই সে শেষ করেছে তার পরীক্ষার লড়াই। পড়ন্ত বিকেলের কোলে মুখের মিষ্টি হাসিটুকুই তার এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করে দিয়ে যায়।

শিক্ষা ও স্বাস্থ্য হিজাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in