• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

‘স্কুলের ধারণা, অবৈধ বস্তি, চোর-ডাকাত থাকে, বাচ্চারাও তাই হবে’

December 1, 2012 admin Leave a Comment

খায়রুন্নেসা, ষোলোবিঘা, রাইট ট্র্যাকের কর্মী, ২৭ নভেম্বর#

রাইট ট্র্যাক এখানে তেরো বছর ধরে কাজ করছে। আমরা যখন আসি, তখন এখানে ৮৫০-৯০০ মতো পরিবার ছিল। এখানে রাস্তা কিছু ছিল না। বছরে তিনমাস জায়গাটা জলে ডুবে থাকত। এখন দু-হাজার পরিবার আছে। এখানে কোনো সরকারি পরিষেবা ছিল না। স্কুল কী জিনিস, এরা জানত না। মায়েদের বুঝিয়ে বুঝিয়ে রাইট ট্র্যাকই প্রথম এখানে শিক্ষার আলো পৌঁছায়। প্রথমে এখানে আমরা বাচ্চাদের নন-ফর্মাল এডুকেশনে পড়াতাম। ওদের প্রাথমিক ভিতটা তৈরি করতাম। তারপর যখন মেইনস্ট্রিম বা ফর্মাল এডুকেশন করাতে গেলাম, ষোলোবিঘার বাচ্চা শুনলে ওরা তাড়িয়ে দিত, কোনো স্কুলে নিত না। বলত, ‘অবৈধ বস্তি, এখানে সব চোর-ডাকাত বাস করে। ওদের বাচ্চারাও চোর-ডাকাত হবে।’ এরা ওদের স্কুলে ভালো বাচ্চাদের সঙ্গে পড়তে পারবে না। এই ধারণাটা তখন ছিল। কিন্তু আমাদের কাজ ছিল সবাইকে বোঝানো। আজ রাইট ট্র্যাকের হাত ধরে এখানকার বাচ্চারা মাধ্যমিক দিচ্ছে। এখনকার যিনি ১১নং ওয়ার্ডের কাউন্সিলার দীপিকা দত্ত আমাদের মাঝেমধ্যে সহযোগিতা করেন। মিথ্যা বলব না।

মানবাধিকার উচ্ছেদ, বস্তি, মহেশতলা, ষোলোবিঘা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in