• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

সাপে কাটা রুগী ফিরিয়ে দিল চারটি হাসপাতাল, অবশেষে মৃত্যু

May 12, 2013 admin Leave a Comment

শমীক সরকার, কলকাতা, ১২ মে#

গত বুধবার নদীয়া জেলার মদনপুর-এর শান্তিনগরের সবিতা নাগ (৫০) নামে এক মহিলাকে তার ঘরের বাইরে চন্দ্রবোড়া সাপে কামড়ায়। সময় রাত সাড়ে দশটা। মহিলা স্থানিয় অঙ্গনঅয়াড়ি কর্মী। তার স্বামীর স্টেশনের ওপর চায়ের দোকান। দুই মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে। অন্য মেয়ে টিউশন করেন।

বাড়িতে দুটি বাঁধন দিয়ে সবিতার আত্মীয়রা তাকে নিয়ে প্রথমেই যায় কল্যানী জওহরলাল নেহরু হাসপাতালে। সেখানে ডাক্তার বলে বাঁধন খুলে দিতে। তারপর সবিতাকে একটা ইনজেকশন দিয়ে বলে, ক্রিটিক্যাল কেস, গান্ধীতে নিয়ে যান। গান্ধী হল কল্যানীর আরেকটি সরকারি হাসপাতাল। সেখান থেকে তাকে বলে কলকাতার পিজি হাসপাতাল নিয়ে যেতে। মাঝখানে কল্যানীর মেডিভিউ নার্সিং হোমেও নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা বলে দেয়, সাপে কাটা রোগী তারা নেয় না।

পিজি হাসপাতালে তাকে বলে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যেতে। রাত একটার সময় নীলরতন সরকার হাসপাতালে ভর্তি হন সবিতা। নীলরতন সরকার হাসপাতালে সবিতার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শুরু হতে না হতেই সবিতা একা একাই শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে পা এবং মাথায় যন্ত্রণা নিয়ে অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা অনেক রকম ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করলেও সে জ্ঞান আর ফেরে নি। শনিবার রাত ৯ টায় সবিতা মারা যান।

ঘটনাচক্রে সবিতা আমার মায়ের পরিচিত। তাই জানতে পারলাম।

আধুনিক জীবন নিয়ে আমরা অনেক কথা বলে থাকি। কিন্ত গ্রামের একজন সাধারণ ঘরের মহিলাকে যদি রাতে সাপে কামড়ায়, তাহলে তার চিকিৎসার এই হাল আমাদের উন্নয়নের বড়াইকে কি ব্যাঙ্গ করে না?

কৃষি ও গ্রাম উন্নয়ন, সাপে কাটা, হাসপাতাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in